এক্সপ্লোর

Abhishek Banerjee Poster: 'আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি' এবার হাওড়ায় অভিষেকের নামে পোস্টার

TMC Poster Update: কলকাতার পর এবার হাওড়াতেও হোর্ডিং-রাজনীতি। মধ্য হাওড়া বিধানসভার বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হোর্ডিং দেখা গেল।

হাওড়া: কলকাতার পর এবার হাওড়াতেও অভিষেকের (Abhishek Banerjee Poster) নামে হোর্ডিং দেওয়া হল। হোর্ডিংয়ে অভিষেকের ছবি দিয়ে বার্তা দেওয়া হয়েছে, 'আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি'। অভিষেকের পাশে হোর্ডিংয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। 

কলকাতার পর এবার হাওড়াতেও হোর্ডিং-রাজনীতি। মধ্য হাওড়া বিধানসভার বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হোর্ডিং দেখা গেল। হোর্ডিংয়ে লেখা আছে, আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি। প্রচারে মধ্য হাওড়া টিম অভিষেক। হোর্ডিংয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। হোর্ডিংগুলি লাগানো হয়েছে হাওড়া ময়দানের ফাঁসিতলা মোড়, হাওড়া পুরসভার মেন গেটের সামনে এবং মল্লিক ফটক এলাকায়। লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চান এই সময় তাঁর হাতেই দলের রাশ থাকুক?

নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার দেখা যায় কলকাতায়। এবার তা দেখা গেল হাওড়াতেও। গতকাল অর্থাৎ ২২ মার্চ লন্ডন গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।'' আর তার ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার-পতাকা দেওয়া হয়েছে। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে কলকাতা, হাওড়ায় পোস্টার দেওয়া হয়েছে। কলকাতার পোস্টারে লেখা ছিল 'অধিনায়ক অভিষেক'। অন্যদিকে হাওড়ায় হোর্ডিংয়ে লেখা 'আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি'। 

এদিকে ফের কলকাতায় পোস্টার-জল্পনা। ‘সর্বাধিনায়িকা জয় হে’-র পর এবার ’দিদিকে চাই’ লেখা পোস্টার দেখা গেল EM বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে। নতুন পোস্টারে লেখা, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই ভাই ভাই, ২০২৬-এ আমরা আবার দিদিকে চাই। নামহীন পোস্টারের নীচে লেখা আছে, বিজেপি হঠাও। সম্প্রতি বিজেপির তরফে কলকাতা থেকে জেলা, হিন্দুত্বের বার্তা দিয়ে একাধিক জায়গায় পোস্টার, হোর্ডিং, দেওয়াল লিখন দেখা গেছে। পাল্টা তৃণমূলের তরফেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলিবাগান থেকে পাটুলি, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় অধিনায়ক অভিষেক ও সর্বাধিনায়িকা মমতা লেখা হোর্ডিং দেখা গেছে। সৌজন্যে FEARLESS AITC MEMBERS বা FAM. এই প্রেক্ষিতেই EM বাইপাসে নতুন পোস্টার নিয়ে নতুন জল্পনা। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget