এক্সপ্লোর

Kolkata Snatching News:রাতের শহরে ৪ ঘণ্টায় ৬ জায়গায় ছিনতাই! পুলিশের জালে দুই ছিনতাইবাজ

Kolkata News: কালপ্রিট মাত্র ২ জন। গভীর রাতে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই শহরের ৬ জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটল।  কিন্তু শেষরক্ষা হল না।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাতের শহরে মাত্র ৪ ঘণ্টায় ৬ জায়গায় ছিনতাই। ধৃত দুই ছিনতাইবাজ। উদ্ধার মোবাইল ফোন সহ ছিনতাই হওয়া জিনিস। বাজেয়াপ্ত করা হয়েছে ছিনতাইবাজদের স্কুটার।

কালপ্রিট মাত্র ২ জন। গভীর রাতে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই শহরের ৬ জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল ২ ছিনতাইকারী।উদ্ধার ছিনতাইয়ের জিনিসপত্র। বাজেয়াপ্ত স্কুটার। কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে ঘটনাগুলি ঘটে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের চিৎপুর, বিটি রোড সহ ৬টি জায়গায়। রাত ১২টা নাগাদ শেষ ঘটনাটি ঘটে চিড়িয়ামেড়ে। চিৎপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইবাজদের চিহ্নিত করে পোস্তা থেকে পাকড়াও করা হয়।  ধৃতেরা হল অমিত মণ্ডল (২২) এবং রাজবীর মালি (২৩)।     

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল মহিলার। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর ।বসিরহাটে বাপের বাড়ি থেকে কলকাতায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরে লোনের কিস্তি দেওয়ার কথা ছিল। সময় বাঁচাতে শর্টকাট নিয়েছিলেন, সেটাই কাল হল, গন্তব্যে পৌঁছনোর আগে প্রাণটাই চলে গেল লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদের। সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন সুষমা। একটু সময় বাঁচাতে এই রেললাইন ধরেই এগোচ্ছিলেন। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে এই রেলব্রিজ। সেখানে ওঠার পরেই ঘটে গেল চরম অঘটন। উল্টোডাঙার ২ নম্বর প্ল্যাটফর্মে নামার পরে এই রেলব্রিজ ধরে তাঁরা যখন হেঁটে তাদের ঋষি অরবিন্দ কলোনিতে যান, এই লাইন পার করার পরে বিপরীত দিক থেকে শিয়ালদাগামী ডাউন ট্রেন আসে, সুষমা প্রসাদ প্রাণভয়ে ব্রিজের নীচে ঝাঁপ দেন। নীচে পড়েই তার মৃত্যু হয়। স্বামী বিকাশ প্রসাদও হাসপাতালে ভর্তি। পাথরের ওপর ছিটকে পড়ে আহত হয়েছেন তিনি।         

রেললাইন পারাপার যে প্রচন্ড ঝুঁকির একথা সব নিত্যযাত্রীরাই জানেন। তবুও অফিস টাইমে সময়ে বাঁচাতে ওই পথই ধরেন সকলে। বহু দিন ধরে এই পথে একটি ফুট ওভারব্রিজ তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। বছরের পর বছর পেরোলেও ফুট ওভারব্রিজ আজও মেলেনি। এই দুর্ঘটনার পরে টনক নড়বে প্রশাসনের? অপেক্ষায় রয়েছেন কয়েকশো স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রী।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
AJUP কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ, শক্তিপুর থানায় ধর্না হুমায়ুন কবীরের
AJUP কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ, শক্তিপুর থানায় ধর্না হুমায়ুন কবীরের
Taratala Building Collapsed: তারাতলা গোডাউন বিপর্যয়, গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ
তারাতলা গোডাউন বিপর্যয়, গ্রেফতার কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget