এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: রাস্তার ধারে বসে ক্ষুর হাতে দাড়ি কাটলেন BJP বিধায়ক, কোথায় ঘটল এমন কাণ্ড?

BJP News: ভোটের প্রচারে নেমে দিকে দিকে যখন বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় অসন্তোষ দেখা গিয়েছে, সেই সময় বীরভূমের এক জায়গায় ধরা পড়ল অন্য ছবি।

বীরভূম: ভোটের (Assembly Election 2026) বাদ্যি বেজেছে। দিকে দিকে প্রচারের ঝড় উঠছে। তৃণমূল, বিজেপি, সিপিএমের প্রার্থীরা রাজ্যের নানা প্রান্তে জোর কদমে প্রচার চালাচ্ছেন। প্রচারের ময়দানে নেমে অলি-গলিতে ঢুকে আমজনতার থেকে ভোট চাওয়া চেনা ছবি। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করার ছবিটাও অনেকের বড্ড চেনা। যদি হঠাৎ দেখেন প্রচারে বেরিয়ে রাস্তার ধারে বসে কোনও প্রার্থী আচমকা দাড়ি কামাতে শুরু করেছেন... তা হলে নিশ্চয়ই অবাক হবেন। এমন ছবিই দেখা গিয়েছে বীরভূমের দুবরাজপুরে। এই অবাক করা কাণ্ড ঘটিয়েছেন, সেখানকার বিজেপি (BJP) প্রার্থী অনুপ সাহা। 

এবারের বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকটা জায়গায় শাসক-বিরোধী শিবিরের প্রার্থীদের প্রচারে বেশ অভিনবত্ব দেখা গিয়েছে। তারই একটা উদাহরণ দুবরাজপুরের কুলেকুড়ি গ্রামের পাশে দেখা গিয়েছে। ভোটের প্রচারে বেরিয়ে রাস্তার পাশে এক নাপিতকে দাড়ি কাটতে দেখেন অনুপ। সেখানে গিয়ে তিনিও রাস্তার পাশে বসে পড়েন। সেই নাপিতের থেকে ক্ষুর চেয়ে নিয়ে তিনি একজনেরও দাড়িও কাটেন।  

অনুব্রত মণ্ডল-কাজল শেখের জেলা বীরভূমের দুবরাজপুরে অনুপ ২০২১ সালে জিতেছিলেন। তাঁর হাত ধরেই সেখানে পদ্ম ফুটেছিল। ২০২১ সালের ভোটে বীরভূমে তৃণমূলের ফল ভাল হলেও দুবরাজপুরে বিজেপির হয়ে অনুপ জিতেছিলেন। এবারও তাই সেখানে তিনিই বিজেপি প্রার্থী। আর সেখানেই প্রচারে নেমে এক্কেবারে জনগণের সঙ্গে মিলেমিশে যেতে প্রচারে অভিনবত্ব আনলেন অনুপ। তিনি বোঝাতে চাইলেন, ওই বিধানসভা কেন্দ্রের জনতার সঙ্গে তিনি কতটা একাত্ব। বিধায়ক হয়েও তিনি যে মাটিতে পা রেখেই চলেন, সেটাও প্রকাশ পেয়েছে। 

একদিকে যখন বীরভূমে দাড়ি কাটতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, অপরদিকে প্রচারে বেরিয়ে রুটি বেললেন এক তৃণমূল প্রার্থী। ঘটনাটি ঘটেছে পুরশুড়ায়। গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চেয়েছেন পুরশুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। পুরশুড়া ২ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে যান তৃণমূল প্রার্থী। সেখানে গিয়ে ভোট চান তিনি। গ্যাসের সঙ্কটের কারণে উনুনে এক গৃহবধূ রুটি বানাচ্ছিলেন। যা দেখে তৃণমূল প্রার্থী পার্থ বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। 

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রার্থীদের অভিনব প্রচারের নানা ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যেয পশ্চিমবঙ্গে এ বার দু'দফায় নির্বাচন হবে। প্রথম দফায় তা হবে ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। ভোট গণনা ৪ মে। নির্বাচনের আগে আর কোন প্রার্থী প্রচারে কী চমক নিয়ে হাজির হন, সেদিকেই নজর থাকবে আমজনতার।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget