এক্সপ্লোর

Shankar Ghosh: শুভেন্দুর পর বিধানসভায় সাসপেন্ড শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ককে টেনে হিঁচড়ে বের করলেন মার্শালরা

Shankar Ghosh Suspended: দু পক্ষই একে অপর পক্ষকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। সেই সময় বিরোধীদের উদ্দেশে স্পিনার বিমান বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, বিধানসভার মর্যাদা রক্ষা করতে।

কলকাতা: উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার বিধানসবার বিশেষ অধিবেশনে সাসপেন্ড বিজেপির শঙ্কর ঘোষ (Shankar Ghosh)নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষকে বাইরে বার করতে হাজির হন ৭-৮ জন মার্শাল। বিজেপি বিধায়ক-বিধানসভার নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতির ঘটনা হয়। শঙ্কর ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বার করার চেষ্টা করেন মার্শালরা। শঙ্কর ঘোষকে ঘিরে রেখে স্লোগান, মার্শালদের বাধা বিজেপি বিধায়কদের। 

বাঙালি হেনস্থার প্রতিবাদে বিধানসভার বিশেষ অধিবেশন চলছিল। প্রশ্নত্তোর পর্ব এর আগে বয়কট করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় টানা সোচ্চার হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। বিজেপিকে ভোটচোর ও আরও নানারকমভাবে আক্রমণ করতে থাকেন। দু পক্ষই একে অপর পক্ষকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। সেই সময় বিরোধীদের উদ্দেশে স্পিনার বিমান বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, বিধানসভার মর্যাদা রক্ষা করতে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আসনে ফিরে যেতে নির্দেশ দেন স্পিকার। 'শুভেন্দু অধিকারীকে কেন গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল, এমন প্রশ্নই তুলে বিধানসভায় দাঁড়িয়ে তুলেছিলেন শঙ্কর ঘোষ। পরিস্থিত জটিল দেখে বিজেপি বিধায়কদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, তারা যেন বিধানসভার বাইরে গিয়ে স্লোগান তোলেন। এদিকে অগ্নিমিত্রা পালকেও সাসপেন্ড করা হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন বিধাসভায় বিরোধী শিবিরকে আক্রমণ করে বলেন, 'এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার ওপর অত্যাচার করে। বিজেপি দেশের লজ্জা। বাংলার ওপর অত্যাচার করলে সব কটা হারবে। এরা গদি চোর, ভোট চোর। বিধানসভায় কাগজ ছুড়ছেন এটা অনৈতিক। বাঙালিদের ওপর অত্যাচারের দল বিজেপি। আর নেই দরকার মোদি সরকার।'' নিজের দলের বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ''বিজেপি বিধায়করা যখন বলবে তখন কাউকে বলতে দেবে না।''

এদিন যখন বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, তখন মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করে কাগজ ছোড়েন বিরোধীরা। সেই ইস্যুতে মমতা বলেন, "বিধানসভায় এই যে কাগজ ছুড়ছেন, তা কিন্তু অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক, বেআইনি। আমি যদি বাংলায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর। সবচেয়ে বড় ডাকাতের দল, দুর্নীতিবাজদের দল, ভোটচোরদের দল। বাঙালির উপর অত্যাচার চালানো, মানুষকে ভাঁওতা দেওয়া, সন্ত্রাস চালানো, অত্যাচারী দল। আমি মনে করি, বিজেপি আজ দেশের লজ্জা। তীব্র ধিক্কার জানাই আমি। বাংলা ভাষার উপর সন্ত্রাস, অত্যাচারের জন্য ধিক্কার জানাই। একটা দিন আসবে, যেদিন বাংলার মানুষ বলবেন, 'একটা বিজেপি-কেও এখানে দেখতে চাই না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget