এক্সপ্লোর

Chandan Mondal: 'বাবা যদি চাকরি দিতেন, তাহলে আমিই আগে পেতাম', বিস্ফোরক চন্দনের মেয়ে

SSC Recruitment Scam: গ্রামের মধ্যে বাকি বাড়িঘরের তুলনায় রঞ্জনের বাড়ি কিছুটা বেমানান! কারণ তাকে ছোটখাট প্রাসাদ বললে ‍খুব একটা ভুল হয় না।

সমীরণ পাল এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা: সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন চন্দন মণ্ডল (Chandan Mondal)। দীর্ঘদিন তিনি ছিলেন রহস্য়ে মোড়া এক চরিত্র। প্রকাশ্যে তাঁকে দেখাও যায়নি। তাঁর খোঁজে বাগদার (Bagda) মামা-ভাগিনা গ্রামে পৌঁছেছিল এবিপি আনন্দ। নিয়োগ-দুর্নীতির (Recruitemnt Sacm) মামলায় সামনে আসার পর থেকেই এই নামটা ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার তাঁকে গ্রেফতার করল সিবিআই। এই চন্দনকে নিয়ে মাসের পর মাস টানা খবর করেছে এবিপি আনন্দ। চন্দন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে চাকরি বিক্রির। এই অভিযোগ নিয়ে খোঁজ খবর করতে গিয়েই চন্দন মণ্ডলের প্রাক্তন গাড়িচালকের খোঁজ পাওয়া গিয়েছিল। যিনি এবিপি আনন্দের কাছে বিস্ফোরক দাবি করেছিলেন।             

প্রাক্তন গাড়ি চালক সন্তু বিশ্বাস বলেন, 'বিধাননগর কমিশনারেট এলাকায় ৫ বছর আগে, চন্দন মন্ডলকে সঙ্গে নিয়ে গাড়িতে আসছিলাম। তখন বিধাননগরের পুলিশ আমাদের ধরে জেরা করে। তখনই জানতে পারি, টাকা নিয়ে চাকরি দিতেন। চন্দনকে গ্রেফতার করেছিল পুলিশ। হাইকোর্টে গিয়ে জামিন পায়।' প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, রঞ্জনের নাম প্রকাশ করার পরও, দীর্ঘদিন তিনি ছিলেন রহস্যে মোড়া এক চরিত্র! প্রকাশ্যে কোথাও তাঁর দেখা মেলেনি। এই সময়ে চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের ঠিকানা খুঁজে বার করেছিল এবিপি আনন্দ। 

এদিকে, গ্রামের মধ্যে বাকি বাড়িঘরের তুলনায় রঞ্জনের বাড়ি কিছুটা বেমানান! কারণ তাকে ছোটখাট প্রাসাদ বললে ‍খুব একটা ভুল হয় না। যদিও  সেই বাড়িতে গিয়ে সেদিন চন্দন মণ্ডলের খোঁজ মেলেনি। এবিপি আনন্দ দেখা পেয়েছিল তাঁর মেয়ের। তিনিও এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন, 'বাবা যদি চাকরি দিয়ে থাকত, আমিই পেতাম, আমি কি পেয়েছি?'                                                    

আরও পড়ুন, ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা? শিবরাত্রির দিনে ফের ঊর্ধ্বমুখী পারদ

কিন্তু, এত বড় বাড়ি যাঁর, সেই চন্দন মণ্ডল কী করতেন। তিনি ছিলেন বাগদারই মামা ভাগ্নে কবি জীবনানন্দ দাশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। চন্দন মণ্ডলের গ্রামে গিয়ে এমন একজন ব্যক্তির হদিশ পাওয়া যায়, যিনি চাকরির জন্য চন্দনকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন। এবার চন্দন মণ্ডলকে জেরা করে কি আরও অযোগ্য় প্রার্থীদের হদিশ পাবে সিবিআই? সেটাই দেখার! 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget