এক্সপ্লোর

Bankura News: বাঁকুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

West Bengal News: স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে পরিচিত মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই কলেজ ছাত্রী।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura News) বেলিয়াতোড়ে। গ্রামবাসীদের তাড়ায় বাইক ফেলে চম্পট দেয় ৩ যুবক। পরে বাইক নিতে এলে অভিযুক্তদের ২ সঙ্গীকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। মূল অভিযুক্তকে পরে গ্রেফতার করে বেলিয়াতোড় থানার পুলিশ। 

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার: স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে পরিচিত মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। ৩ যুবক বাইক থামিয়ে ছাত্রীর মোবাইল ফোনের নম্বর চায়। রাজি না হওয়ায় প্রকাশ্যেই ওই তরুণীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদুয়েক পর বিক্ষোভ ওঠে। শ্লীলতাহানীর ঘটনায় কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সরিফুল মন্ডলকে গ্রেফতার করে বেলিয়াতোড় থানার পুলিশ। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই দুস্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপর দুই অভিযুক্তর ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে স্বতঃপ্রণোদিত একটি মামলা পুলিশের তরফেও রুজু করা হয়েছে। আটক ২ জন এই ঘটনায় যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়। গতকাল বিকেলে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করার সময় ফাঁকা রাস্তায় আচমকাই একটি বাইকে চড়ে তিন যুবক তাঁদের কাছে যায়। বাইক থামিয়ে ওই তিন যুবক কলেজ ছাত্রীর কাছে ফোন নম্বর জানতে চায়। কলেজ ছাত্রীটি ফোন নম্বর দিতে না চাওয়ায় ওই তিন যুবক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই সময় কলেজ ছাত্রীর  সঙ্গে থাকা গৃহবধূর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। বেগতিক বুঝে দুস্কৃতীরা নিজেদের বাইক ফেলে ছুটে পালিয়ে যায়। গ্রামবাসীরা বাইকটি উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। রাতের দিকে দুস্কৃতীদের দুই সঙ্গী বাইকটি গ্রামে নিতে এলে গ্রামবাসীরা তাদের আটকে রাখে। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: 'বিচারের দাবিতে বাজবে আগমনীর সুর' পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget