এক্সপ্লোর

Durga Puja 2024: 'বিচারের দাবিতে বাজবে আগমনীর সুর' পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

West Bengal News: রানাঘাটের মহকুমা শাসক ও রানাঘাট থানায় লিখিতভাবে পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে ৭৩ বছরের পুরনো ক্লাব।

সুজিত মণ্ডল, নদিয়া: আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদ। পুজোর অনুদান না নেওয়ার তালিকায় যুক্ত হল নদিয়ার আরও একটি ক্লাবের নাম। রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা না নেওয়ার কথা ঘোষণা করল রানাঘাটের চারের পল্লি পুজো কমিটি। রানাঘাটের মহকুমা শাসক ও রানাঘাট থানায় লিখিতভাবে পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে ৭৩ বছরের পুরনো ক্লাব। ক্লাব সদস্য থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এবার বিচারের দাবিতে বাজবে আগমনীর সুর। এর আগে বেথুয়াডহরি টাউন ক্লাবও পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করে।

ঢাকে কাঠি পড়তে একমাসও বাকি নেই। ভাদ্রর শেষে আকাশে নীল মেঘের আনাগোনা। কাশের দোলা জানান দিচ্ছে মা আসছে। রাজ্য সরকারের তরফেও পুজো কমিটিগুলিকে এবছর ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আঁচ সর্বত্র। মহিলাদের রাত দখল করে প্রতিবাদ, মোমবাতির মিছিল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ঝড় তুলেছে। এই আবহে পুজোর অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক ক্লাব। এবার সেই তালিকায় যোগ হল নদিয়ার আরও একটি ক্লাব। 

সরকারি অনুদান প্রত্যাখ্যানের মধ্য দিয়েই প্রতিবাদে সরব নদিয়ার রাণাঘাটের চারের পল্লী পুজো কমিটির উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া অনুদান নেওয়া সম্ভব নয়। কারণ ওই অনুদানের টাকায় লেগে রয়েছে নিহত চিকিৎসক তরুণীর রক্ত। ইতিমধ্যেই ওই পুজো কমিটির তরফে রানাঘাটের মহকুমা শাসক ও রানাঘাট থানায় লিখিত আকারে অনুদান না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের কাছে দেওয়া ওই চিঠির প্রাপ্তি স্বীকার ইতিমধ্যেই উদ্যোক্তারা আবার পুজো কমিটির বাইরে থাকা ফ্লেক্সে টাঙিয়ে দিয়েছেন। এভাবেই প্রতিবাদের মাধ্যমে উদ্যোক্তারা ৭৩তম বর্ষে পুজোর আয়োজন করেছেন। জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে এই পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণ করে আসছিল। তবে শাসকের বিরুদ্ধে যাওয়ায় আগামী দিনে সরকারি অনুদান মিলবে না- এমন আশঙ্কা ধরে নিয়েই এককাট্টা হয়েছেন পাড়ার মহিলা থেকে যুবক প্রত্যেকেই। আগমনীর সুরে তাঁরা গলা মেলাচ্ছেন, 'অনুদান নয়, অভয়া কাণ্ডের দ্রুত বিচার চাই'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North Bengal Medical College Protest : 'এটা আমায় কান দিয়ে শুনতে হল' ছাত্রীকে 'ধর্ষণের হুমকি', গর্জে উঠলেন নেফ্রলজির অধ্যাপিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget