এক্সপ্লোর

PIB Factcheck: পশ্চিমবঙ্গ ও বিহারকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল? ভোটের আগে শোরগোল, কেন্দ্র জানাল...

West Bengal Union Territory Claims: পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে জল্পনার মধ্য়েই পিআইবি-র তরফে সত্যতা তুলে ধরা হল।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে বড় দাবি উঠে আসছে। শিলিগুড়ি করিডরের কাছে পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হবে বলে জোর জল্পনা। কিন্তু সেই দাবি নস্যাৎ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমন কোনও ভাবনাচিন্তা নেই বলে জানানো হল। (West Bengal Union Territory Claims)

পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে জল্পনার মধ্য়েই পিআইবি-র তরফে সত্যতা তুলে ধরা হল। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, বিহারের কিছু জেলা এবং শিলিগুড়ি করিডরের কাছের কিছু এলাকা নিয়ে কেন্দ্রশাসিত এলাকা গড়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এই দাবি ভুয়ো। এমন কোনও প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে না কেন্দ্র। এই ধরনের তথ্য় তুলে ধরার আগে অবশ্যই সরকারি সূত্রকে দিয়ে যাচাই করে নিন'। (PIB Factcheck)

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল করেছে মোদি সরকার। সিভি আনন্দ বোসকে সরিয়ে, তামিলনাড়ু থেকে আনা হয়েছে আর এন রবিকে। বিহারের রাজ্যপাল পদ থেকে আরিফ মহম্মদ খানকেও সরানো হয়েছে। দিল্লির নতুন রাজ্যপাল করা হয়েছে আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরনজিৎ সিংহ সাঁধুকে। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র ভি আরলেকরের হাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতেও চলতি বছরই নির্বাচন।

পাশাপাশি, তেলঙ্গানা, মহারাষ্ট্র, নাগাল্য়ান্ড, হিমাচলপ্রদেশেও নতুন রাজ্যপাল রাজ্যপাল বসানো হয়েছে। লাদাখেও নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেছে কেন্দ্র।হঠাৎ এই রদবদল কেন, তা নিয়ে কাটাছেঁড়ার মধ্য়েই পশ্চিমবঙ্গ এবং বিহারকে নিয়ে জল্পনা শুরু হয়। দাবি ওঠে,পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের চেষ্টায় রয়েছে কেন্দ্র। কিছু দক্ষিণপন্থী হ্যান্ডল থেকেও তেমন পোস্ট চোখে পড়ে। এর সপক্ষে যুক্তি পেশ করা হয় যে, অনুপ্রবেশের দরুণ বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার, এবং শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলগুলির জনবিন্যাস পাল্টে গিয়েছে। অবিলম্বে ওই অঞ্চলগুলিকে কেন্দ্রের আওতায় না আনলে সেখানকার আদি বাসিন্দাদের কোনও অস্তিত্ব থাকবে না।

 SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি বলেন, "দিল্লির বাবুরা খাইয়েছেন বাংলা-বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে! বাংলায় হাত দিয়ে দেখাক।" SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। সেই আবহেই এবার নিজেদের অবস্থান জানাল কেন্দ্র। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget