এক্সপ্লোর

BJP Leader Threat : 'পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে বাধা দিলে ওসিকে বেঁধে রাখুন' হুমকি বিজেপি নেতার !

Panchayat Election : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি-হুঁশিয়ারির পারদ ততই চড়ছে, শাসক থেকে বিরোধী, বাদ যাচ্ছে না কেউই!

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, সাঁইথিয়া : ওসি হুমকি দিতে এলে তাঁকে বেঁধে রাখুন। বীরভূমে (Birnhum) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সুরে হুমকি বিজেপি (BJP) নেতার! সাঁইথিয়া থানার ওসিকে বেঁধে রাখার বিধান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের আহ্বায়ক উত্তম রজক। নিন্দা করেছে তৃণমূল (TMC)। কোনও মন্তব্য করতে চাননি সাঁইথিয়া থানার ওসি। 

পুলিশকে শাসানি 

কংগ্রেসের (Congress) পর এবার বিজেপি। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে বীরভূমে পুলিশকে ফের শাসানি আরও এক বিরোধী নেতার। পুলিশের বিরুদ্ধে দলের কর্মী সমর্থকদের হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগে রবিবার সাঁইথিয়া থানায় ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই ওসিকে বেঁধে রাখার কথা শোনা যায় বিজেপি নেতার গলায়।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক উত্তম রজক বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনে লড়াই করুন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিন। এই প্রসেনজিৎবাবুর মতো ওসিরা আপনাদের পঞ্চায়েত নির্বাচনে যেখানে থ্রেট দিচ্ছে, দরকার হলে সেখানে তাঁকে বাঁধুন। তাঁকে বাঁধুন, বেঁধে বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমরা প্রার্থী দেব। আপনার হুমকির সঙ্গে আমরা কোনও রকম আপোস করব না বন্ধু।'

পরে ব্যাখ্যা

কিন্তু হঠাৎ করে সাঁইথিয়া থানার ওসিকে উদ্দেশ্য করে এমন কথা কেন বলতে গেলেন বিজেপি নেতা? উত্তম রজক বলেছেন, 'ওসি আমার নগর মণ্ডলের সভাপতিকে হুমকি দিচ্ছেন। বলছেন সভা বৈঠক কম করো। আমার ওপর তৃণমূলের চাপ রয়েছে। পকসো আইনে কেস দেব। কেন উনি কি লাইসেন্সপ্রাপ্ত মাস্তান? প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিলে বলা হয়েছে বেঁধে রেখে খবর দিন।' তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বা বিজেপি নেতার হুঁশিয়ারি, জিজ্ঞাসা করা হলে, কোনও বিষয়েই প্রতিক্রিয়া দিতে চাননি সাঁইথিয়া থানার ওসি। 

নতুন নয় পুলিশকে হুমকি 

পুলিশকে হুমকি-হুঁশিয়ারির এই ছবি লালমাটির জেলায় নতুন নয়! এক নয়, একাধিকবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে পুলিশকে হুমকি দিতে শোনা গেছে অতীতে। তবে গরুপাচার মামলায় আপাতত তিনি জেলবন্দি। কিন্তু তাতেও থেমে নেই উর্দিধারীদের লক্ষ্য করে হুমকি-হুঁশিয়ারি।

সম্প্রতি বীরভূমের হাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে গুলি মন্তব্যের প্রসঙ্গ টেনে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি-হুঁশিয়ারির পারদ ততই চড়ছে, শাসক থেকে বিরোধী, বাদ যাচ্ছে না কেউই!

আরও পড়ুন- হকের চাকরির দাবিতে রাজপথে নামছে আন্দোলনকারীদের 'মহাজোট', কাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget