এক্সপ্লোর

West Bengal New Rule: প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই... গরু-মোষ হত্যা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

Animal Slaughter Act: গরু, মোষ, ষাঁড়, বাছুর হত্যা নিয়ে কড়া নির্দেশ দিল সরকার। আর এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করল সরকার।

কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার আরও একটি কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

'প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই হত্যা করা যাবে গরু, মোষ', কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। ১৩ মে দেওয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, 'পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক - ২ জনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু, মোষ হত্যায় ছাড়। সরকারি অনুমতি মেলার পরেই গরু, ষাঁড়, মোষ হত্যা করা যাবে। হত্যা করা যাবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানায়। হত্যা করতে লাগবে নির্দিষ্ট সার্টিফিকেট, নির্দেশ সরকারের।

'পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক - ২ জনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু, মোষ হত্যায় ছাড় পাওয়া যাবে', সাফ জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। পাশাপাশি, সার্টিফিকেট থাকলেও প্রকাশ্যে গরু, মোষ হত্যা করা যাবে না বলেও নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

গরু, মোষ, ষাঁড়, বাছুর হত্যা নিয়ে কড়া নির্দেশ দিল সরকার। আর এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করল সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০-এর উল্লেখ করে সরকারি নির্দেশিকায় লেখা হয়েছে, 'কোনও ব্যক্তি কোনও পশু (ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুষ্ক-ছেদিত মোষ) হত্যা করতে পারবেন না, যদি না তিনি সেই পশুটি হত্যার উপযুক্ত - এই মর্মে কোনও শংসাপত্র সংগ্রহ করেন। কোনও পৌরসভার চেয়ারম্যান বা কোনও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে হত্যার উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন, যদি তাঁরা উভয়েই এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে, কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনও দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে,' তবেই সেটিকে হত্যা করা যাবে।

তবে প্রকাশ্যে নয়, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে, সেই পশুটিকে শুধুমাত্র কোনও পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনও কসাইখানায় হত্যা করতে হবে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তাঁর কী শাস্তি হবে, সেটাও জানানো হয়েছে। নির্দেশিকা লঙ্ঘন করলে তাঁর ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget