এক্সপ্লোর

West Bengal News : সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?

BJP Govt : রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি-তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : সোমবার বিধানসভায় তিনটি বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। এই বিল আইনে পরিণত হলে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবে প্রশাসন। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। 

রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি-তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। সোমবার বিধানসভাতেও নতুন বিল আনতে চলেছে তারা। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে 'পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬' এবং 'দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল'। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। 

মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, "এই সেশনে বিল আসছে, আমার দফতর স্বরাষ্ট্র দফতর, অনেকেই ভাবছে দু'মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনেই BA কমিটি অনুমোদন দিলে, শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব। সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায়, রাত্রিবেলা ফ্লাইওভারের নীচে যারা থাকে তাদের রাখাব।"

বৃহস্পতিবার BA কমিটির বিশেষ বৈঠক বসে। সেখানেই 'পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬' এবং 'দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল' আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিল আইনে পরিণত হলে, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করলে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবে প্রশাসন।

সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও পেশ করতে চলেছে রাজ্য সরকার। মুসলিম এবং খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বর্তমানে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন, "৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ?" বৃহস্পতিবার BA কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হবে। এক ঘণ্টা আলোচনা হবে বিলের উপর। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget