এক্সপ্লোর

BJP: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ, নবান্ন অভিযানে বিজেপি

BJP: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে এবার নবান্ন অভিযান কর্মসূচি নিল বিজেপি। ২২ বা ২৬ এপ্রিল নবান্ন অভিযান হতে পারে বলে সূত্রের খবর। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাওড়ার (Howrah) আমতায় (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) মৃত্যুই হোক বা রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Violence), রাজ্যে আইনশৃঙ্খলা (Law and order situation) পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি (BJP)। এই প্রেক্ষাপটে এবার নবান্ন অভিযানের কর্মসূচি নিল গেরুয়া শিবির। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘নবান্ন অভিযান কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু দিন এখনও চূড়ান্ত হয়নি। দু’টি তারিখ নিয়ে আলোচনা চলছে।’ বিজেপি সূত্রে খবর, ২২ অথবা ২৬ এপ্রিল নবান্ন অভিযান হতে পারে। 

রামপুরহাটকাণ্ড নিয়ে বিজেপি-র রিপোর্ট

ইতিমধ্যেই রামপুরহাটকাণ্ডে দলের সর্বভারতীয় সভাপতিকে দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আইনশৃঙ্খলা ইস্যুতে জেলায় জেলায় কর্মসূচিও শুরু করেছে গেরুয়া শিবির। কলকাতায় মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান করে আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছেন বঙ্গ বিজেপি নেতারা। গেরুয়া শিবির সূত্রে খবর, নবান্ন অভিযানের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেই এ নিয়ে প্রচারে নেমে পড়বে বিজেপি শিবির।

বিজেপি-কে পাল্টা আক্রমণ তৃণমূলের

পাল্টা বিজেপিশাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘কেন্দ্রীয় রিপোর্টের দিকে তাকাক। নির্যাতনে উত্তরপ্রদেশ সবার ওপরে। বিচ্ছিন্ন একটা রামপুরহাট। এসব নিয়ে না করে কেন্দ্রীয় নেতাদের দিকে তাকাক।’

অমিত শাহর দরবারে রাজ্য বিজেপি নেতৃত্ব

এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি-র বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সোমবার বিধানসভায় রক্তারক্তি হয়। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। মনোজ টিগ্গা-সহ সাত জন বিজেপি বিধায়কও আক্রান্ত হন বলে অভিযোগ। সুকান্ত মজুমদারের বক্তব্য, বৃহস্পতিবার অমিত শাহর কাছে অভিযোগ জানিয়েছেন মনোজ টিগ্গা। পাশাপাশি রামপুরহাটকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন "হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে", তৃণমূল নেতার মন্তব্যে পোস্টার দিয়ে প্রতিবাদ বিজেপির

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget