এক্সপ্লোর

Kaliyagang Municipality : "হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে", তৃণমূল নেতার মন্তব্যে পোস্টার দিয়ে প্রতিবাদ বিজেপির

North Dinajpur : শনিবার কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়ে, সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের এভাবেই কটাক্ষ করেছিলেন তৃণমূল কাউন্সিলর ঈশ্বর রজক

সুদীপ চক্রবর্তী, কালিয়াগঞ্জ : হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে। বিরোধীদের সম্পর্কে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জ পুরসভার (Kaliagung Municipality) ভাইস চেয়ারম্যানের (Vice Chairman) উপমা ঘিরে তুমুল বিতর্ক। এনিয়ে পোস্টার দিয়ে প্রতিবাদে সরব বিজেপি। পায়ের তলায় মাটি না থাকাতেই ফালতু হাওয়া গরম। কটাক্ষ করেছে তৃণমূল। কাউকে অপমান করেননি, শুধু প্রবাদ আওড়েছেন বলে সাফাই ভাইস চেয়ারম্যানের।

কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা ঈশ্বর রজক বলেন, বিরোধীরা যতটা বিরোধিতা করার, বিরোধিতা করতেই থাকুক। হাতি এগোতে থাকবে, কুকুর চিৎকার করে যাবে।

শনিবার কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়ে, সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের এভাবেই কটাক্ষ করেছিলেন তৃণমূল কাউন্সিলর ঈশ্বর রজক। নব নিযুক্ত ভাইস চেয়ারম্যানের ওই মন্তব্যের বিরোধিতা করে, তিনদিনের মাথায় কালিয়াগঞ্জ শহরের একাধিক জায়গায় পোস্টার দেয় বিজেপি। 

পোস্টারে লেখা হয়েছে, ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক সিংহাসনে বসেই বিরোধীদের 'কুকুর' বলে সম্বোধন করে কার্যত কালিয়াগঞ্জবাসীকেই অপমান করেছেন। কারণ বিরোধীরাও কালিয়াগঞ্জবাসীরই প্রতিনিধি। কালিয়াগঞ্জবাসীর আশীর্বাদ পেয়েই তাঁরা কাউন্সিলর হয়েছেন। ভাইস চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ, তাঁর আসল রূপ প্রকাশ্যে আনার জন্য। পোস্টার দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ শহর মণ্ডল বিজেপির নামে। তা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।

কালিয়াগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস বলেন, ভাইস চেয়ারম্যানের বিরোধী দলের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করতে এবং সাধারণ মানুষকে অবগত করতে এই পোস্টার লাগানো হয়েছে।

অন্যদিকে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। কোনও ইস্যু না পেয়ে এই সব করছে।

মন্তব্য বিতর্কে ভাইস চেয়ারম্যানের সাফাই, কাউকে আঘাত করার জন্য কোনও মন্তব্য করিনি। কথাটা একটা প্রবাদ বাক্য হিসেবেই ব্যবহার করেছি।

১৭ ওয়ার্ডের কালিয়াগঞ্জ পুরসভায় এবার ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জিতেছে ৬টি আসনে। একটি আসন গিয়েছে নির্দলের ঝুলিতে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget