এক্সপ্লোর

BJP Meet: সাংগঠনিক দুর্বলতা ও অন্তর্ঘাতেই পুরভোটে হার, দলের বৈঠকে ক্ষোভ একাধিক বিজেপি প্রার্থীর

BJP Meet Over KMC Election 2021: সূত্রের খবর, দলের সাংগঠনিক স্তরে রদবদলের পর নতুন উদ্যমে কাজ করার পরামর্শ দিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রের প্রকল্প নিয়ে জন সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে।


কলকাতা:  কলকাতা পুরভোটের ফল বিশ্লেষণে রাজ্য বিজেপির বৈঠক হয়। সূত্রের খবর, হেস্টিংস অফিসের বৈঠকে সাংগঠনিক দুর্বলতা এবং অন্তর্ঘাতের অভিযোগ তুলে অমিত মালব্যর কাছে ক্ষোভ উগরে দেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী। সূত্রের খবর, বরো পিছু ২০-২৫ মিনিটের বৈঠকে বারবার উঠে এসেছে দলের সাংগঠনিক দুর্বলতার কথা। দলের একাংশ প্রার্থীদের হয়ে প্রচারের পরিবর্তে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলেছে বলে পরাজিত বিজেপি প্রার্থীদের দাবি। সূত্রের খবর, দলের সাংগঠনিক স্তরে রদবদলের পর নতুন উদ্যমে কাজ করার পরামর্শ দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, কেন্দ্রের প্রকল্প নিয়ে জন সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, পুরভোটে সাবোটাজ হয়েছে কি না জানতে, আজ বিশ্লেষণ বিজেপির বৈঠকে। আগামীদিনে এ ধরনের কাজ রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে তাও ঠিক হবে।  

এরইমধ্যে সূত্র মারফৎ জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলকাতায় আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। এর থেকেই প্রশ্ন উঠেছে,আসন্ন পুরভোটে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে হাতিয়ার করেই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি? বিধানসভা ও পুরভোটে হারের পর ঘুরে দাঁড়াতে বিজেপির ভরসা কি সেই প্রধানমন্ত্রীর মুখ? 

২০০ আসনের টার্গেট নিয়ে বিধানসভা ভোটে ৭৭-এই থেমে যাওয়া, ভবানীপুর-সহ সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একটিতেও না জিততে পারা, আর সদ্য শেষ হওয়া কলকাতা পুরভোটেও মাত্র ৩টি ওয়ার্ডে জয়ী হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির। আর তাই কি ফের নরেন্দ্র মোদির মুখকে সামনে রেখেই বাকি পুর নির্বাচনগুলিতে লড়তে চাইছে বিজেপি? সূত্রের খবর, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার পরিকল্পনা আছে রাজ্য বিজেপির।এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়েছে। 

সম্প্রতি কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি--এই ৫টি পুরসভার ভোট হবে। আর বাকি ১০৯টি পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। 

সূত্রের খবর, সেই ভোটগুলিতে রণকৌশল হিসেবে শতাধিক পুরসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে সামনে রেখেই প্রচারে ঝাঁপাতে চাইছে দল। ইতিমধ্যেই বিজেপির সদর দফতরে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কাটআউট।দ্রুত এই কাটআউটগুলি পৌঁছে দেওয়া হবে জেলায় জেলায়।যদিও এ নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। আবার তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের।

অন্যদিকে পুরভোটের আগে ফের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করেছে বিজেপি।একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ৩০টি সাংগঠনিক জেলার সভাপতিকে।সংগঠনকে মজবুত করতে ৩৯ থেকে বাড়িয়ে, সাংগঠনিক জেলার সংখ্যা করা হয়েছে ৪২।মালদা দক্ষিণ, জয়নগর এবং বোলপুরকে নতুন সাংগঠনিক জেলা করা হয়েছে। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে কল্যাণ চৌবেকে। দক্ষিণ কলকাতা জেলার নতুন সভাপতি হয়েছেন সঙ্গীতা চৌধুরী। একইসঙ্গে শীলভদ্র দত্তকে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা এবং দক্ষিণে ইনচার্জ করা হয়েছে সৌরভ শিকদারকে।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget