এক্সপ্লোর

Messi In Kolkata: যুবভারতীতে ভাঙচুর, অব্যবস্থার জন্য প্রশাসন ও ক্রীড়ামন্ত্রীকেই দায়ী করলেন শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya Reaction: মাঠে যেভাবে মেসির সামনে পৌঁছেছিলেন ক্রীড়ামন্ত্রী ও তাঁর পরিচিতরা, তাঁরাই মূলত ঘিরে ছিলেন মেসিকে। Hns ক্ষোভ আরও বেড়ে যায় মেসিকে দেখতে দূর দূর থেকে আসা সমর্থকদের মধ্যে।

কলকাতা: শহর সেজে উঠেছিল লিওনেল মেসিকে (Lionel Messi) বরণ করে নেওয়ার জন্য। কিন্তু মাত্র ১ ঘণ্টার মধ্যেই ছবিটা পুরো বদলে গিয়েছে। টাকা খরচ করে মেসিকে দেখতে এসে ফুটবলের যুবরাজের এক ঝলকও দেখা হল না। তার ওপর আবার জুটেছে পুলিশের লাঠিচার্জও। মাঠে যেভাবে মেসির সামনে পৌঁছে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ও তাঁর পরিচিতরা, তাঁরাই মূলত ঘিরে ছিলেন মেসিকে। যার জন্য ক্ষোভ আরও বেড়ে যায় মেসিকে দেখতে দূর দূর থেকে আসা সমর্থকদের মধ্যে। এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya) নিশানা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ ভট্টাচার্যকে। তিনি বলছেন, ''তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছে। শুনেছি আয়োজককে গ্রেফতার করা হয়েছে। তিনি কে? তাঁর পরিচয় কী? তিনি কার ব্যক্তিগত শত্রু? আমি কাউকে আমার ঘনিষ্ঠ বানালাম, আমার ব্যক্তিগত কাজ করালাম। বিভিন্ন নেতার সঙ্গে সম্পর্ক রেখে তা কাজে লাগালাম। এগুলো কী?''

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ''আজ অনেকেই তো ব্ল্যাকে টিকিট কেটেছিলেন। ৩০০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম। জলের বোতল ৩০০ টাকা। চিপসের দাম ১০০ টাকা। পুলিশ এভাবে লাঠিচার্জ করেছে। মাঠের এত ক্ষতি হল, গ্যালারিতে ভাঙচুর হল, কীসের জন্য? শুধু একজনকে গ্রেফতার করলেই হবে না।''

এদিকে, এদিন অভিযোগ ওঠে, 'জায়ান্ট স্ক্রিনেই যদি মেসিকে দেখতে হয়, তাহলে এত টাকা খরচ করে এসেছি কেন?', স্টেডিয়ামের বাইরে বেরিয়ে ক্ষোভপ্রকাশ দর্শকদের। মন্ত্রী-আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কী দেখবে? প্রতিক্রিয়া দর্শকদের। এরপরই টিকিটের টাকা ফেরতের এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর গ্রেফতারির দাবি জানান হয় দর্শকদের তরফে।

এই ঘটনার পর একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, 'সরকার কমিটি গঠন করেছে, আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে। যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, না হলে আইনি ব্যবস্থা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান আয়োজককে আটক করা হয়েছে, কাউকে ছাড়া হবে না'।

অন্যদিকে জাভেদ শামিম বলেন, 'কারা দোষী তদন্তের পরই বলতে পারব, কিছু সময় লাগবে। যে সব মেসি ভক্তি প্রতারিত ও ক্ষুব্ধ তাঁদের কথা মাথায় রাখা হচ্ছে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget