এক্সপ্লোর

DA Announcement: আজ বাজেটে সপ্তম বেতন কমিশন, DA ঘোষণা? প্রত্যাশা বাড়ছে, ‘ভরসা আছে’, বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ

DA Expectation from Budget 2026: শপথের পর এবার 'সংকল্প' পূরণের পালা। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

কলকাতা: আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তার আগে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। কারণ সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী। কী সেই ঘোষণা, তা নিয়ে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে। 

শপথের পর এবার 'সংকল্প' পূরণের পালা। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন। আর তাতেই আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মীরা।

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বাজেটের আগে মুখ খুলেছেন এবিপি আনন্দে। তাঁর বক্তব্য, "DA-র বিষয়টি নিয়ে বলেছিলে যে, বর্তমানের DA-র যে ৪২ শতাংশ বকেয়া, তার বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তাঁর প্রতি। আশা করি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা যে, পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে AICIP অনুযায়ীই মহার্ঘভাতা পাবেন, সেটা যদি দিতে হয়, তাহলে ৪২ শতাংশ যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন।"

আরও পড়ুন: নতুন সরকারের বাজেট আজ, সিঙ্গুরে শিল্প আসবে কি? হবে কর্মসংস্থান? প্রত্যাশা তুঙ্গে

রাজ্যের নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে ভাস্কর আরও বলেন, "সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সঙ্গে দেখিয়ে যাচ্ছে, রাখছে, তাতে এই মুহূর্তে অনেকেই বলছেন যে পথে নামার সময় হয়ে গিয়েছে। আমরা সেটা মনে করছি না। আগামী কাল বাজেট। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।"

অন্য দিকে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "১ জুন ২০২৬-এ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এই DA-র ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছেন যে 'বিগত সরকার চিরকূটে যে DAটা ছুড়ে মেরেছে, সেটা আমরা করব না। আগামী ২২ জুন বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই'। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের ৪২ শতাংশ মহার্ঘভাতা বাকি আছে। অর্থাৎ ১৮ শতাংশ দিয়েছে, ৪২ শতাংশ বাকি। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি ৪২ শতাংশ DA-টাই ঘোষণা করে দিন তিনি।"

আরও পড়ুন: পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের নামবদল, নয়া নাম গোপাল মুখার্জী রোড, পুরসভাকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর, কুণাল ঘোষ লিখলেন…

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৬০ শতাংশ হারে DA পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক ৩৮%। তবে বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক ৪২ শতাংশ। সররকারি কর্মী আশিসকুমার মাজি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের বকেয়া DA এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ৪২ শতাংশ বকেয়া DA, সেব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবেন বলে আমরা আশাবাদী।" আর এক সরকারী কর্মী সুনীতিকুমার নায়েক বলেন, "এই সরকারের কাছে আগামী কালের বাজেটে প্রত্যাশা থাকবে বিপুল পরিমাণ বকেয়া DA কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা থাকবে।"

নিয়ম অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র-রাজ্য DA-র মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া ৪২ শতাংশ। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে DA নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Advertisement

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget