এক্সপ্লোর

বাড়ির মহিলাদের রান্নার স্কিলকে উৎসাহ দিতে বড় উদ্যোগ BJP সরকারের, বাজেটে চমকপ্রদ ঘোষণা

ন্যূনতম বিনিয়োগে, ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করেই মহিলারা নিজেদের ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন।

কলকাতা : রাজ্যের অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে এবং অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে স্বীকৃতি দিতে বড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে জানানো হয়েছে, গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তরিত করতে উৎসাহ দিতে একটি নতুন "ক্লাউড কিচেন পলিসি" আনা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, বহু মহিলার রান্নার দক্ষতা কাজে লাগিয়ে উপার্জনের কথা ভাবতে পারেন। এতদিন শুধুমাত্র পারিবারিক পরিসরেই সীমাবদ্ধ ছিল তাঁদের স্কিল !  এবার সেই দক্ষতাকেই আয়ের উৎসে পরিণত করার সুযোগ তৈরি করবে সরকার। ন্যূনতম বিনিয়োগে, ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করেই মহিলারা নিজেদের ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন।

সরকারের মতে, এই উদ্যোগ শুধু মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে না, একই সঙ্গে রাজ্যের অর্থনীতিতেও নতুন গতি আনবে। বিশেষ করে ক্ষুদ্র ও গৃহভিত্তিক উদ্যোগের প্রসারের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। নতুন ক্লাউড কিচেন নীতির আওতায় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, ব্যবসা পরিচালনা, ডিজিটাল দক্ষতা এবং বাজার প্রতিযোগিতা সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার ইঙ্গিতও রয়েছে বাজেট বক্তৃতায়। বাজেট বিবৃতি অনুসারে, 'অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির রান্নাঘরকে ক্লাউড কিচেন-এ রূপান্তরে উৎসাহ দিলে তা অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করতে পারে। এই মডেলে খুব সহজে ন্যূনতম বিনিয়োগে, ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করে রোজকার রান্নার দক্ষতাকে পারিশ্রমিকযুক্ত উৎপাদনশীল কাজে পরিণত করবে। মহিলাদের মধ্যে মাইক্রো-উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড-কিচেন পলিসি রূপায়ণ করবে। এর দ্বারা খাদ্যমানের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, প্রতিযোগিতা, ব্যাবসা ও ডিজিটাল দক্ষতার ট্রেনিং-এর মাধ্যমে কর্ম ও বাস্তব জীবনের ভারসাম্য রক্ষা, মাইক্রো-ফাইনান্স, সরলীকৃত বিধি ও উন্নততর পরিকাঠামো ইত্যাদি সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব হবে। '

সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মহিলা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। 

অন্যদিকে, এছাড়াও মহিলাদের জন্য ভোটের আগে 'সংকল্প পত্রে' যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, প্রথম পূর্ণাঙ্গ বাজেটে, সেই সব প্রতিশ্রুতি পূরণ করল নতুন বিজেপি সরকার।  বাজেটের একটা বড় অংশই বরাদ্দ অর্ধেক আকাশদের জন্য। বাজেটে মহিলাদের সুরক্ষার পাশাপাশি তাঁদের ক্ষমতায়নেও বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তা, মাতৃত্বকালীন সাহায্য এবং মহিলা থানা ও মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে।
এই মুহুর্তে রাজ্যে বড় সমস্যা কর্মসংস্থান। তা মোকাবিলায় বাজেটে সরকারি চাকরিতে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget