এক্সপ্লোর

MLA Oath: আজই বিধানসভায় শপথ, ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ

West Bengal News: রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই শপথগ্রহণের কথা জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। 

কলকাতা: আজই বিধানসভায় (WB Assembly) ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেবেন মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। 

জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ: সসদ্য় হওয়া ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার শপথ নেবেন। এমনটাই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। গত ১০ জুলাই রাজ্য়ে ৪ বিধানসভা কেন্দ্রে ভোট হয়। ভোটের ফল ঘোষণা হয় ১৩ জুলাই। সোমবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিনই দুপুর ১টা নাগাদ শপথ নিতে চলেছেন বিধানসভা উপনির্বাচনে জয়ী ৪ জন তৃণমূল প্রার্থী - সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্য়াণী ও মুকুটমণি অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এদিকে বরানগর ও ভগবানগোলার তৃণমূল বিধায়কের শপথ নিয়ে এখনও জট কাটছে না। বরানগর ও ভগবানগোলার তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার হুঁশিয়ারি দিলেন বিধানসভার অধিবেশনে যোগ দিলে তাঁদের দিতে হবে জরিমানা। তাঁদের শপথ বেআইনি। চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল নির্দিষ্ট করে দেওয়ার পর, অধ্যক্ষের আইনগত এক্তিয়ার নেই শপথ করানোর। সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাঁকে সমস্যায় পড়তে হতে পারে। তার খতিয়ানও তুলে ধরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সঠিকভাবে শপথগ্রহণ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে, ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ। প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানার কথা বলা আছে সংবিধানে।

৪ জুন লোকসভা ভোটের ফলাফলের দিনই বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনের ফল ঘোষণা হয়। কিন্তু, দুই জয়ী বিধায়ককে কে শপথ বাক্য় পাঠ করাবেন রাজ্য়পাল না বিধানসভার অধ্য়ক্ষ, তা নিয়ে শুরুতে তৈরি হয় বিতর্ক। বিধানসভা না রাজভবন, কোথায় শপথ বাক্য় পাঠ করানো হবে, তা নিয়েও বাধে দ্বন্দ্ব। বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্য়পালকে বারবার চিঠি দিয়ে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন দুই জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত। পাল্টা রাজভবনের তরফে দুজনকে প্রথমে রাজভবনে এসে শপথ নিতে বলা হয়। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় তৈরি হয় নজিরবিহীন জট। শেষ অবধি রাজ্য়পাল জানান, দুই জয়ী তৃণমূল প্রার্থী বিধানসভাতেই শপথ নেবেন। কিন্তু স্পিকারকে না দিয়ে, সেই দায়িত্ব তিনি দেন ডেপুটি স্পিকারকে। কিন্তু, ডেপুটি স্পিকার পাল্টা জানিয়ে দেন, স্পিকার থাকায় তিনি শপথ বাক্য় পাঠ করাবেন না। এই পরিস্থিতিতে, গত ৫ জুলাই রাজভবনের সঙ্গে সংঘাতের আবহেই বিধানসভার স্পিকার দুই জয়ী তৃণমূল প্রার্থীকে শপথবাক্য় পাঠ করান। এরপর, সোমবার ফের ২ নব নির্বাচিত বিধায়ককে চিঠি পাঠান রাজ্যপাল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arjun Singh On Dilip Ghosh: 'শিখলে কিন্তু ভোট করাতে পারব' দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুনের

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget