এক্সপ্লোর

Arjun Singh On Dilip Ghosh: 'শিখলে কিন্তু ভোট করাতে পারব' দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুন

West Bengal News: তিনি রাজ্য় সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির লোকসভা আসন, ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। বিধানসভায় ৩ থেকে বেড়ে হয়েছিল ৭৭।

কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Election Result 2024) পরাজয়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, আমরা সংগঠন জানি, "আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না।'' প্রাক্তন বিজেপি সাংসদকে সমর্থন করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহও। মানুষকে সবকিছু শিখতে সময় লাগে, মন্তব্য় সুকান্ত মজুমদারের।  

ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দিলীপ ঘোষ: তিনি রাজ্য় সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির লোকসভা আসন, ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। বিধানসভায় ৩ থেকে বেড়ে হয়েছিল ৭৭। এরপর এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সেই বিজেপিকেই ফের ধাক্কা খেতে হয়েছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে, ৭৭-এ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম ১০০-র বেশি সিট পাব, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলেছিল। পুলিশ, কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতব। কিন্তু, হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে। আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কীকরে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে।''

পাল্টা কী প্রতিক্রিয়া অর্জুনের? 

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সমর্থন করেছেন অর্জুন সিংহ। তিনি বলেন, "ভোটের দিন তার পাত্তা নেই। সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে, সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। দিলীপদা অনেক পরে বুঝলেন। খুব ভাল। ওঁর মতো লোক যদি সরব হন, তাহলে হয়তো বিজেপি নীচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে, সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারব। বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে। সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু ভোট করাতে পারব।''

 দিলীপের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দলের রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, "দেখুন বিজেপি নতুন পার্টি। নতুন পার্টি বলতে, আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি, সেটা ২০১৮ সাল, ১৭ সাল, এই সময় থেকে আসতে শুরু করেছি। স্বাভাবিকভাবে মানুষকে সবকিছু শিখতে সময় লাগে। মায়ের পেট থেকেই তো সব শিখে আসে না। আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছু শিখছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Teesta Erosion: নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা, মেখলিগঞ্জে ভাঙন আতঙ্ক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget