এক্সপ্লোর

West Bengal Census: অগাস্ট থেকে শুরু হবে জনগণনা, সবাই অংশ নিন; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কী বললেন?

এদিন নবান্নর সভাঘর থেকে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'জনগণনার সঙ্গে রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা।'

কলকাতা: পশ্চিমবঙ্গে জনগণনা (West Bengal Census) নিয়ে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন (Nabanna) সভাঘরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মোবাইল অ্যাপ, বিশেষ পোর্টাল, ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে কাজ শুরু করা হবে, এমনটাই জানান হয়।                           

এদিন নবান্নর সভাঘর থেকে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'জনগণনার সঙ্গে রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। জনগণনার সঙ্গে জাতপাতের কোনও সম্পর্ক নেই। ১ অগাস্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত জনগণনা চলবে। সময়ের মধ্যে জনগণনার কাজ শেষ করতে হবে। জনগণনায় সবাই অংশগ্রহণ করুন। এই রাজ্যে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। ফেন্সিং না থাকায় পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে। বর্ডার এলাকায় ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। জনগণনার তথ্য পাওয়ার পর সামাজিক প্রকল্পে সুবিধা হবে।'                                                                                                   

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে বা অফলাইনে পূরণ করতে সমস্যা হচ্ছে? কী উপায়? কী জানালেন মুখ্যমন্ত্রী?

জানান হয়, অগাস্টের প্রথম ১৫ দিন এন্যুমারেশনের কাজ চলবে। ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন আধিকারিকরা। 

গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে চালু করা হচ্ছে হেল্প লাইন নম্বর। দেশব্যাপী যে নম্বরটি চালু করা হবে, সেটি হল ১৮৫৫। চালু করা হবে আরেকটি ল্যান্ড লাইন নম্বর। সেটি- ০৩৩-২৩৩৫ ৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- www.westbengal.census. gov.in।                                          

জনগণনা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, ভয়। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্যসচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? কী কী শর্ত রয়েছে?
কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? কী কী শর্ত রয়েছে?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Advertisement

ভিডিও

Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget