এক্সপ্লোর

Central Team Visit: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, নজরদারিতে ফের কেন্দ্রীয় দল

নজরদারিতে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে যাবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দল। ৩দিন রাজ্যে থাকার কথা জানিয়ে নবান্নে চিঠি গ্রামোন্নয়ন মন্ত্রকের। 

কলকাতা: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, নজরদারিতে ফের কেন্দ্রীয় দল। বরাদ্দের টাকা কীভাবে খরচ, খতিয়ে দেখতে কালই আসছে কেন্দ্রীয় দল। নজরদারিতে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে যাবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দল। ৩দিন রাজ্যে থাকার কথা জানিয়ে নবান্নে চিঠি গ্রামোন্নয়ন মন্ত্রকের। 

মুর্শিদাবাদ জেলার বেলডাঙার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজে আর্থিক নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে আসছে দুই সদস্যের কেন্দ্রের প্রতিনিধি দল। 

এদিকে, ১০০ দিনের কাজে টাকা পায়নি রাজ্য, এই নিয়েও জলঘোলা চলছে। বাংলাকে কেন এমন বঞ্চনা? সম্প্রতি এক বৈঠকে এই প্রশ্ন করেই কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের বেকায়দায় ফেললেন নবান্নের পদস্থ আমলারা। 

যদিও তোপের মুখে পড়েও কোনও উপযুক্ত জবাব পর্যন্ত দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। গত সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে পশ্চিমবঙ্গের আমলাদের বৈঠক হয়। 

আরও পড়ুন, মার, বুকে পা তুলে দেওয়া, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ, তাঁরা গড়বেন ভবিষ্যৎ!

নবান্ন সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কর্তারা প্রশ্ন করেন, কেন্দ্রের সব শর্ত মেনে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রত্যেকটি চিঠির উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার পরও কেন হকের বরাদ্দ আটকে রাখা হচ্ছে? জবাবে কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের আমলারা জানান, সংশ্লিষ্ট আইনের (এমজিএনআরইজিএ) ২৭ নম্বর ধারা ‘রিভোক’ বা খারিজ না হলে এই বিষয়ে কিছু বলা যাবে না।   

অন্যদিকে , পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগে, ফের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন, ১ কোটি ১৭ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে। বিষয়টি ক্যাগ-কে দিয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ট্যুইটারে একটি নথি তুলে ধরে, বিরোধী দলনেতা লিখেছেন, দুটি ব্লকে কীভাবে ভুয়ো জবকার্ড হোল্ডারদের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছে এটা তারই প্রমাণ। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, গত ১০ বছরে রাজ্যে প্রায় ১ কোটি ১৯ লক্ষ জাল জবকার্ডের মাধ্যমে, বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। তার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে।                                                            

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget