এক্সপ্লোর

Chicken Price Increased : চিন্তা বাড়িয়ে ফের বাড়ছে মুরগির মাংসের দাম

জোগান কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

কলকাতা : মাসকাবারি খরচ বাড়তে পারে আরও। ডিমের দাম তো বেড়েছিলই বা কব্জি ডুবিয়ে মাংস ভাত খাওয়াও কঠিন হবে অনেকের কাছে। হাতের কাছে সহজ প্রোটিন পুষ্টিও ক্রমশ চলে যাচ্ছে নাগালের বাইরে। ফের বাড়ছে মুরগির মাংসের দাম। মুরগির দামও যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে পকেটের কথা ভাবতে হচ্ছে সাধারণকে। 

গড়িয়াহাট বাজারে কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায়। আজ কলকাতায় গোটা মুরগির পাইকারি দর ১৬০ টাকা। গত একমাসে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। জোগান কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।  গত ডিসেম্বরেও বাড়ে মুরগির মাংসের দাম ( Chicken Price )। সেই সময় ২২০-২৩০ টাকায় পৌঁছয় মুরগির দাম।  গোটা মুরগি পাইকারি বাজারে তখন দাম বেড়ে হয় ১২৮ টাকা। তিন মাসের মাথায় আবারও বাড়ল দাম। শুধু মুরগির মাংস নয়, ডিমের দামও বেড়েছে সম্প্রতি। বাজারে সবজির দামও আকাশছোঁয়া। 

আরও পড়ুন :

মমতা - অভিষেকের বারণ, তবুও হুগলির পুরশুড়ায় বালি খাদানের নিয়ন্ত্রকও কুন্তল ! বিশাল তার দাপট

গত জানুয়ারিতে বাড়ে ডিমের দাম। কলকাতার  বাজারে এক পিস ডিম এখন ৭ টাকা। এর আগে নভেম্বরের শেষে ডিমের দাম ৫০ পয়সা বেড়েছিল। এখন হাঁসের ডিম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম বাড়ায় পকেটে টান পড়ছে সাধারণ ক্রেতাদের। 

এর আগে নভেম্বরের মাঝামাঝি, মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নর বৈঠকে হিমঘর থেকে সমস্ত আলু বের করে দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুরগির মাংস ও সবজির অতিরিক্ত দাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত শীতে সবজির দাম কমে,
কিন্তু,  শেষ শীতে ঠান্ডার আমেজ বাড়লেও, সেভাবে আলুর দাম কমতে দেখা যায়নি। ১৫ ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পেট্রোল সেঞ্চুরি করেছে অনেক আগেই । ডিজেলও ৯০ এর কোঠায় । পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে সবজির দামেও। আগামী  দিনে মুরগির মাংসের দাম কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বলেই মনে করছেন বিক্রেতারা। 

সামনেই বিয়েবাড়ির মরসুম। তারপর পয়লা বৈশাখ।  এই সময় ডিম বা মাংসের চাহিদা বেশি থাকে। ফলে এখনই মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণে আসবে, সে সম্ভাবনা বিশেষ নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা।                                              

 

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget