এক্সপ্লোর

Shantanu Banerjee : পুরশুড়ায় বালি খাদানের নিয়ন্ত্রকও শান্তনু ! বিশাল তার দাপট, 'ভয়ে কাঁপতেন' স্থানীয়রা

Shantanu Banerjee arrested : খাদান লিজ পেতে কারা কারা কত টাকার বিড করবে, তাও ঠিক করে দিতেন শান্তনু। 

অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, হুগলি :  বাংলো, বিলাসবহুল ধাবা, হোম স্টে, স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র হাতে ধৃত, বলাগড়ের যুব তৃণমূল ( TMC ) নেতা ও হুগলি ( Hooghly )  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banrerjee ) সম্পত্তি নিয়ে যত বলা যায়, ততই যেন কম হয়ে যায়। কিন্তু ধৃত নেতার সম্পত্তি নিয়ে যখন জোর চর্চা চলছে, তখনই সামনে এল চাঞ্চল্যকর আরও একটি বিষয়। হুগলির পুরশুড়ার বাসিন্দাদের একাংশের দাবি,সেখানকার বালি খাদানগুলিও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতেন শান্তনু!!

এমনকি বেনামে তাঁরও বালি খাদান রয়েছে বলে অভিযোগ। পুরশুড়ার পঞ্চাননতলা ও মারকুণ্ডা ঘাটের কাছেই , বেশ কয়েকটি বালি খাদান। অভিযোগ, এই সমস্ত খাদান থেকে কারা কতটা বালি তুলতে পারবে, তা নিয়ন্ত্রণ করার রিমোট থাকত শান্তনুর হাতেই!

কত টাকার বিড করবে, তাও ঠিক করে দিতেন শান্তনু

শুধু তাই নয়, খাদান লিজ পেতে কারা কারা কত টাকার বিড করবে, তাও ঠিক করে দিতেন শান্তনু। 
ফলে খাদান লিজে পাওয়ার জন্য প্রতিযোগিতা থাকত না। অনেক কম টাকায় খাদান লিজ পেয়ে যেতেন আবেদনকারীরা। 
এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকারের কোষাগার।

খুন হয়ে যাওয়ার ভয়ে বলতাম না : স্থানীয় বাসিন্দা

পুরশুড়ার এক বাসিন্দা জানাচ্ছেন, 'আমার জমির উপর বালি রাখা হত, টাকা দেবে বলেছিল কিন্তু কোনও টাকা দেয়নি, ভয় দেখানো হত, বালি খাদানের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন। কিন্তু সরাসরি যুক্ত ছিলেন না, একটি সংস্থার নামে খাদান নেওয়া হয়েছিল। খুন হয়ে যাওয়ার ভয়ে বলতাম না। একসঙ্গে বসে টেন্ডার ঠিক করে দিত।' 

এখানেই শেষ নয়, পূর্ব বর্ধমান লাগোয়া এলাকা হওয়ায়, জামালপুরে বালি তোলার অনুমতি নিয়ে, হুগলির খাদান থেকেও বালি তোলা হত বলে অভিযোগ। বালি খাদানের মালিক শ্যামসুন্দর মণ্ডল দাবি করছেন, আমার খাদানের সঙ্গে শান্তনুর যোগাযোগ ছিল না। কিন্তু মেহেদিপুরে ছিল জানি, ও একটা লোকের সঙ্গে খাদান চালাত।

 খাদান করলে তৃণমূল ছাড়ুন : মমতা

বালি চুরি ঠেকাতে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের তরফে সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। খাদান করলে তৃণমূল ছাড়ুন, স্পষ্ট বার্তা দিয়েছিলেন নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরাসরি বলে দিয়েছিলেন, ' হয় ঠিকাদারি করো, না হলে তৃণমূল করো। দু’টো একসঙ্গে হবে না। যদি ঠিকাদারি করতে চাও, কোনও আপত্তি নেই। যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিন নেবে, ঠিকাদারির বোঝাটা বাড়িতে ফেলে রাখতে হবে।' 

বালি চুরি ঠেকাতে ইতিমধ্যেই ‘স্যান্ড মাইনিং পলিসি’ এনেছে রাজ্য সরকার। কিন্তু তারপরও কীভাবে বালি খাদান নিয়ন্ত্রণে রাখতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়? দলের কেউ কিছুই জানত না? 

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় গেছে, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কিন্তু বালি কারবারের সঙ্গে আর কোন মাথা জড়িয়ে আছে? সেই টাকার ভাগ কারা কারা পেত? সেই প্রশ্নগুলিও মাথাচাড়া দিয়ে উঠেছে।

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget