এক্সপ্লোর

Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

West Bengal Education System: 'আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনওই শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষা ব্যবস্থার মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: 'একটা রাজ্য কখনওই শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষা ব্যবস্থার মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না...', নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিক্ষা ব্যবস্থা নিয়ে আগের সরকারের নীতি ভুল ছিল, বিগত সরকারের জন্যই বঞ্চনার শিকার শিক্ষাক্ষেত্র (Education)। এ কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তাঁর কথায়, শিক্ষা ছাড়া কোনও অগ্রগতি সম্ভব নয়।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনওই শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষা ব্যবস্থার মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না। কারণ ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন, তখন শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে দিয়েছিলেন। অর্থৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে মানব সম্পদ তাকে বিকশিত করা এবং একটা পরিপূর্ণ মানুষ তৈরি করার প্রধান জায়গা এই বিদ্যা মন্দির। তাই কোনও সরকার শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করলে অগ্রগতি ঘটতে পারে না।' 

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, যতই নতুন নতুন বিল্ডিং বানান, শিক্ষা ছাড়া কখনও তা হতে পারে না। আমরা শিক্ষাকে অত্যন্ত অগ্রাধিকার দিয়েছি। উচ্চশিক্ষা দফতরকে আলাদা করেছি আমরা। স্কুল এডুকেশন বিভাগকে আলাদা করেছি। সর্বক্ষেত্রের শিক্ষার অবস্থা ঠিক করার দায়িত্ব নিয়েছি আমরা। শিক্ষা ঠিক করতে গেলে প্রথম দরকার পরিকাঠামোগত উন্নয়ন। দ্বিতীয়ত দরকার, ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো, স্কুলমুখী করা এবং প্রতিযোগিতার যুগে সরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য বা কাছাকাছি নিয়ে যেতে না পারি, তা হলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে তাদের পাঠানোর চেষ্টা করবেন। ২০২৫ সালে ভয়ঙ্কর বিপর্যয় ঘটিয়েছে বিগত রাজ্য সরকার। ২০২৫ সালে OBC সংরক্ষণে জটিলতার জেরে সরকারি কলেজে ভর্তি বন্ধ ছিল। শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহারের ষড়যন্ত্র করেছিল আগের সরকার।'

প্রসঙ্গত,  মুখ্যমন্ত্রী এই অর্থবর্ষে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বলেন, 'আমরা বিশ্বাস করি, বাজেটে অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই ১২ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরে আরও অন্তত ৩৮ হাজার অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী, অধ্যাপক-অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নিয়োগ করতে পারব। এবং বিভিন্ন বিষয়ে শিক্ষকদের যে অভাব রয়েছে, সেটাও আমরা পূরণ করব।'

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget