এক্সপ্লোর

Suvendu Adhikari : 'শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব', বিধানসভায় বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর...

West Bengal Assembly : বিধানসভায় বক্তব্য রাখার সময় দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : "এই সেসনেই পিএ কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব।" বিধানসভায় বক্তব্য রাখার সময় দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, "কোনও চোরকে ছাড়া হবে না।" এরপর বিরোধী শিবিরের উদ্দেশে বলেন, "আজ সকাল থেকে টিভিতে দেখাচ্ছে, বিধাননগরে আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান...প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওঁরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে।"

এরপরই বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "মাননীয় বিরোধী দলনেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন । আর কার বিরুদ্ধে বলবেন। আপনার দল আপনাকে সাপোর্ট করছে ? আপনি আর সন্দীপন সাহা সই চুরি নিয়ে অভিযোগ করলেন। সাসপেন্ড হল। আর মাঠ থেকে পালিয়ে গেল, নেপালে বউ-বাচ্চা নিয়ে ফলতার তথাকথিত পুষ্পা। তাকে আপনার দল সাসপেন্ড করল না। আপনার মিটিংয়ে গেছিলেন বন্দরের বিধায়ক...তিনি সাসপেন্ড হয়ে গেলেন। মিডিয়াতে দেখাচ্ছে। সত্যি-মিথ্যা আমি জানি না। কিন্তু তথাকথিত পুষ্পা তিনি বহাল তবিয়তে থাকেন। কার জন্য এখানে লড়াই করছেন ? আপনি তালিকাটা খুঁতিয়ে খুঁতিয়ে দেখে তৈরি করুন। আপনি সমীর জানার জন্যও বলুন। আপনি মহম্মদ সোহরাবের জন্যও বলুন। আপনি কেন এই চোর-ডাকাতদের জন্য বলছেন ?" তাঁর সংযোজন, "আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি...গুন্ডা-মাফিয়া-তোলাবাজ-লাল চুল কানে দুল একটাও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেসনে বিল আসছে, আমার দফতর স্বরাষ্ট্র দফতর। অনেকেই ভাবছেন দু'মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেসনেই পিএ কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব।" 

এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় টেনে আনেন পূর্বতন সরকারের আমলে বীরভূমের পাথর খাদান থেকে রাজস্ব আদায়ের বিষয়। শুভেন্দু অধিকারী বলেন, "বীরভূমে পাথরে কী করেছে জানেন ? আপনাদের হাতে ছিল পার্টি। সব ল্যাম্পপোস্ট ছিলেন। আসল তো যুবরাজ। আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি। আমার বুকে পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। একবছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন ৬০ কোটি টাকা। আর আমরা ৯ মে শপথ নেওয়ার পরে ১ মাসে রেভিনিউ দিয়েছি ৮৩ কোটি টাকা। এটা ১০০ কোটি হবে। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে ১০০ কোটি, বাকি ১১০০ কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget