এক্সপ্লোর

Suvendu Adhikari : 'কাউকে ছাড়ব না', পাহাড়ে গিয়ে GTA-র দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

GTA News : GTA-তে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করবে CBI। আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

অর্ণব মুখোপাধ্যায়, মোহন প্রসাদ ও কৃষ্ণেন্দু অধিকারী, কার্শিয়ং : 'কাউকে ছাড়ব না। আমরা খাব না, খেতেও দেব না। যারা লুঠ করেছে, তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি।' পাহাড়ে গিয়ে GTA-র দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়ঙের গোয়েথলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য করলেন একগুচ্ছ ঘোষণা। 

GTA-তে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করবে CBI। আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, উত্তরবঙ্গ সফরে ফের এনিয়ে সরব হলেন তিনি। দিলেন কড়া হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা কাউকে ছাড়ব না। আমরা খাব না, খেতেও দেব না। যারা লুঠ করেছে, তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি।" এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "পাহাড়ে আজ সবাই উঠতে পারছেন কারণ, পাহাড়টাকে শান্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নানা উন্নয়ন, জনসংযোগ করে পাহাড়ে আবার রাজনৈতিক পরিবেশটা তৈরি করেন। ভোট ফেরান।"   

কার্শিয়ঙের গোয়েথলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, GTA-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন। মুখ্যমন্ত্রী বলেন, "GTA-র মতো  শিক্ষক নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, সেভাবে এই সরকার নিয়োগ করবে না। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে আমরা শিক্ষিত ভাই-বোনেদের চাকরি দেওয়ার ব্যবস্থা করব।"

শিলিগুড়ি.... মালদার পরে এবার কার্শিয়ং। রাজ্য়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যে তিনবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়ঙের মন্টেভিয়ট গ্রাউন্ডে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরে কার্শিয়ঙে সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সেখানে পড়ুয়ায়া গানে গানে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী বলেন, "GTA-তে ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮০ কোটি টাকা আগের সরকার দিয়েছিল, কিন্তু সেখানে কোনও কাজ হয়নি। দুর্নীতি বেশি হয়েছে। এবার আমরা পাহাড়ের জন্য দ্বিগুণের থেকেও বেশি টাকা বরাদ্দ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজ আমরা করব। কালিম্পঙে মেডিক্যাল কলেজ থেকে শুরু করে রাজ্য সড়ক, PWD রোড, GTA মেনটেন রোড, পুরসভা, পঞ্চায়েত এলাকার রাস্তা,  সেতু ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একটা রোডম্যাপও সরকার তৈরি করছে।।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget