এক্সপ্লোর

Suvendu Adhikari : 'বাকি ১১০০ কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই', চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর

West Bengal Assembly : মুখ্যমন্ত্রী টেনে আনলেন পূর্বতন সরকারের আমলে বীরভূমের পাথর খাদান থেকে রাজস্ব আদায়ের বিষয়।

কলকাতা : বিধানসভায় বক্তব্য রাখার সময় দুর্নীতির প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। টেনে আনলেন পূর্বতন সরকারের আমলে বীরভূমের পাথর খাদান থেকে রাজস্ব আদায়ের বিষয়। শুভেন্দু অধিকারী বলেন, "বীরভূমে পাথরে কী করেছে জানেন ? আপনাদের হাতে ছিল পার্টি। সব ল্যাম্পপোস্ট ছিলেন। আসল তো যুবরাজ। আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি। আমার বুকে পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। একবছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন ৬০ কোটি টাকা। আর আমরা ৯ মে শপথ নেওয়ার পরে ১ মাসে রেভিনিউ দিয়েছি ৮৩ কোটি টাকা। এটা ১০০ কোটি হবে। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে ১০০ কোটি, বাকি ১১০০ কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই।"

সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অন-রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন...পিএইচই-র ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাঙ্কের শাখা থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ট্রান্সফার করেছে, ছেড়ে দেব আমি ? আপনি ভেবেছেন ছেড়ে দেব ? ছেড়ে আমি দেব না।"

এ প্রসঙ্গে এবিপি আনন্দর শোয়ে যোগ দিতে আসা অধ্যাপক প্রতীপ চট্টোপাধ্যায় বলছেন, "তৃণমূল কংগ্রেসের জমানায় যেটা হয়েছে বোঝা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, একদম সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের থেকে কী চান, সেটাই তাঁর কথায় বারবার ফুটে উঠছে। আজ যেভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের একের পর এক এই যে, সোনা...এই ধরনের দুর্নীতি, এগুলো কিন্তু শুভেন্দু অধিকারী সঠিকভাবে বলছেন। যে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফলে, আজ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কাছে দুটো কাজ। এক, সঠিক পথে বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। আর দুই, যারা এতদিন বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার অন্তরায় ছিলেন, সেই সমস্ত রাজনৈতিক নেতা-কর্মীকে শাস্তি দেওয়া । এই দুটো কাজ আগামীদিনে একসঙ্গে করতে হবে। আমার মনে হয়, আজকের যে তাঁর বিধানসভার ভাষণ সেই ভাষণে তার প্রতিফলন ঘটেছে।" তাঁর সংযোজন, "আজ তৃণমূল কংগ্রেসের যত খারাপ কথা আপনি বলবেন, আজ দেখুন তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছেন, তাঁরা কোনও না কোনওভাবে বাঁচার চেষ্টা করছেন। এটা কিন্তু শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে বলেছেন যে, আপনি লিখিত দিন। যদি আপনার কাছে অভিযোগ থাকে, কেউই বাঁচবে না।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
Advertisement

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget