এক্সপ্লোর

Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের প্রক্রিয়া কতদিন চলবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

Suvendu Adhikari : গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া।

কলকাতা : 'পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা চালাব। কীভাবে হবে ? অনলাইনে হবে, অফলাইনেও হবে।' অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য আবেদন-প্রক্রিয়া কতদিন চলবে সেই বিষয়ে খোলসা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া। শুরু হবে ফর্ম প্রকাশ। সেইমতো এদিন নবান্নে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেন তিনি (Suvendu Adhikari)। 

ফর্ম প্রকাশের আগে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির সংকল্পপত্রে আমরা বলেছিলাম, সরকার তৈরির পরে আমরা দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব এবং মহিলারা দেড় হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন। প্রথম ক্যাবিনেটে এটার মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফায়েড। কিন্তু, আমরা ভূরিভূরি অভিযোগ পেয়েছি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা CAA-তে আবেদন করেননি, এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি, তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন।"

তাঁর সংযোজন, "আমরা আজ একটি ফর্ম লঞ্চ করছি। তাড়াহুড়ো করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্প ফিলআপ করতে হবে...। এখন ২ কোটি ২০ লক্ষ মতো পান। যারমধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় ৩০ লক্ষ নাম আছে। সংখ্যাটা কমবেশি হতে পারে। তাঁরা পাবেন না। মানে, কমে যাবে। কমে গেলেও, আমাদের ধারণা বিরাট সংখ্যক, প্রায় ২ কোটির কাছাকাছি হয়তো চূড়ান্ত উপভোক্তা আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ এবং এনরোলমেন্ট  শেষ হচ্ছে।" মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিলআপ করতে পারবেন না, তাঁরা বাড়ি বাড়ি গিয়েও করবেন।"

অন্নপূর্ণা প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৬০ বছর।  Annapurna Bhandar

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget