এক্সপ্লোর

Suvendu Adhikari : 'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?

West Bengal News : কাউকে গ্রেফতার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : জাহাঙ্গির খান থেকে শেখ শাহজাহান। সওকত মোল্লা থেকে দিলীপ মণ্ডল। সবাই এখন জেলে। মঙ্গলবার তাঁদের নাম নিয়েই বিধানসভায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আরও কড়া আইন আনা হবে, আরও কঠিন ব্যবস্থা হবে।

এক একটা নাম। আর এক একজন ছিলেন, এক একটা এলাকার ত্রাস। তাঁদের মধ্যে কেউ আবার ছিলেন জন প্রতিনিধি, এমনকী মন্ত্রীও। কাউকে গ্রেফতার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই। যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গির খান। ফলতার একসময়ের বেতাজ বাদশা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। যিনি আবার নিজেকে একসময় সিনেমার 'পুষ্পা'র সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু এরপরই ফলতার পুনর্নির্বাচনের ময়দান ছেড়ে পালিয়ে যান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গিরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তাঁর নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, "পুষ্পা ঝুকেগা নেহি! ওঁর পুষ্পা বাজারেই নেই। বাজার ছেড়ে পালিয়ে গেছে। জামানত জব্দ হয়েছে।"

ফলতার যদি জাহাঙ্গির হন, তাহলে ক্যানিংয়ের সওকত মোল্লা। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাঁকে পুরী থেকে ধরে নিয়ে এসেছে। অন্যদিকে সন্দেশখালির শাহজাহান এখনও জেলবন্দি। ED-র হাতে গ্রেফতার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে সোনা পাপ্পুর মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। নিশ্চিন্তে থাকুন। আরও কড়া আইন আনা হবে, আরও কঠিন ব্যবস্থা হবে।" শাহজাহান থেকে জাহাঙ্গির, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। 

এদিকে স্কুল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি, ১০০ দিনে কাজ, আবাসে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তৃণমূলের জমানায় নানা জায়গা থেকে সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতাদের। এমনকী, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের সময়কার কেলেঙ্কারির পর্দাফাঁস হচ্ছে। ত্রাণ দুর্নীতি, মাটি চুরি, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ দুর্নীতির মতো ভূরি ভূরি অভিযোগ উঠছে। এই প্রেক্ষিতে কড়া অ্য়াকশন নিয়েছে বিজেপির সরকার। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এনিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, চুরি করলে সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলাম করার আইনও আনতে চলেছে তাঁদের সরকার।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Rejinagar By Elections: 'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget