এক্সপ্লোর

CPM-Congress : মুম্বইতে দোস্তি, আর ধূপগুড়িতে দোস্তি, তৃণমূল বিরোধী প্রচারমঞ্চে একসঙ্গে অধীর-সেলিম

Dhupguri By Election : রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : মুম্বইয়ে বিরোধী বৈঠকে 'দোস্তি' আর ধূপগুড়ি উপনির্বাচনে 'কুস্তি'! ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ইন্ডিয়ার বৈঠকের দিনই বাংলায় তৃণমূলের (TMC) বিরোধিতায় একজোট হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী  ও মহম্মদ সেলিম। প্রসঙ্গত, ধূপগুড়ি উপনির্বাচনে (Dhupguri By Election) তৃণমূলের বিরুদ্ধে একজোট সিপিএম-কংগ্রেস। ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে বাম প্রার্থীর সমর্থনে একমঞ্চে প্রচার করবেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম। রাজ্যে তৃণমূল ও বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই চলবে, প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। 

সাগরদিঘি উপনির্বাচনে যেমন কংগ্রেস প্রার্থী সমর্থন জানিয়েছিল বামেরা। তেমনই ধূপগুড়ি উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে কংগ্রেস। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। যার প্রাক্কালে আগামী ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে বাম প্রার্থীর সমর্থনে একসঙ্গে সভা করতে চলেছেন মহম্মদ সেলিম (Md Selim) ও অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। অন্যদিকে, তাৎপর্যপূর্ণভাবে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বসছে বিজেপি বিরোধী জোটের তৃতীয় বৈঠক। বিরোধীদের ইন্ডিয়া জোটের যে বৈঠকে এক টেবিলে হাজির থাকবে কংগ্রেস, বামেরা ও তৃণমূল। রাহুল-সনিয়া গাঁধী থেকে সীতারাম ইয়েচুরি বা মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিন দলেরই শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা যে বৈঠকে। এই অবস্থাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি মুম্বইতে দোস্তি আর ধূপগুড়ি কুস্তি দেখা যাবে সেদিন !

তৃণমূলের পক্ষ থেকে বঙ্গ বাম ও কংগ্রেসের যে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, এই ধরণের পদক্ষেপ কাঙ্খিত নয়। যেদিন বিজেপি বিরোধী জোটগুলি একছাতার তলায় এসে বৈঠক করছে, সেদিনই এভাবে প্রকাশ্যে বাম-কংগ্রেসের তৃণমূলের বিরুদ্ধে জনসভা না করলেি পারত। যদিও কংগ্রেস ও বামেদের সাফ বক্তব্য, বাংলায় তাঁদের লড়াই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। তাই ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল বা বিজেপি প্রার্থীকে টেক্কা দিয়ে ভোটে জিতে নিতে একসঙ্গে সভা করার পথে তাঁরা এগিয়েছেন। 

২০১৬ সাল থেকে এরাজ্যে তৃণমূল বিরোধিতার প্রশ্নে বাম-কংগ্রেস বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রেখে চলেছে। উল্টোদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ধেয়ে এসেছে চাঁচাছোলা আক্রমণ। গত পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ময়দানেও যা পুরোমাত্রায় বজায় ছিল।            

 

আরও পড়ুন- চাকরির নামে 'প্রতারণা', এবার গ্রেফতার TMC-র পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget