এক্সপ্লোর

Covid 19 : এবার রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুও, শয়ে শয়ে কোভিড রোগী বাংলাজুড়ে

উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের।

কলকাতা : ২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ ক্ষত এখনও টাটকা। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ পেশা। স্বাভাবিক জীবনযাত্রা থেকে অর্থনীতি, সবের উপরই বড় কোপ বসিয়েছিল করোনার প্রথম , দ্বিতায়, তৃতীয় ঢেউ। লকডাউনের ভয়াবহ স্মৃতি এখন দাগ-রেখে-যাওয়া ঘায়ের মতো! ৩ বছর পর দেশ জুড়ে ফের একবার চোখ রাঙাচ্ছে করোনা। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে,দেশে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার পার করেছে। এক দিনে পাঁচ জনের মৃত্যুও হয়েছে দেশে। এবার দেশে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩৭। সোমবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৬১। সবথেকে উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের।

আতঙ্ক বাড়িয়েছে আরও বিষয়।  এই বছর পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল গতকাল। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,  দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৬ জন।  

অনেকেই করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে বুস্টার ডোজের পর, এবার কি  তৃতীয়বারের জন্য আরেকটি ডোজ নেওয়া প্রয়োজন? এবিপি নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি, চিকিৎসকরা বলছেন, যদি আপনি ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়ে থাকেন, তাহলে এখনই আরেকটি ডোজ নেওয়ার কোনও নির্দেশ সরকারের তরফে নেই। তবে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান এটির প্রচার করছে।  অন্যান্য দেশে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ভারতে এমন কোনও নির্দেশ আসেনি।  কাদের সতর্ক থাকা উচিত? চিকিৎসকরা বলছেন, সতর্ক থাকতে হবে, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের, ডায়াবেটিস, হৃদরোগ, অথবা কিডনি রোগ আছে এমন মানুষদের। এছাড়া সতর্ক থাকা আবশ্যক ক্যান্সার আক্রান্তদের। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget