এক্সপ্লোর

West Bengal Coronavirus Update: রাজ্যে সামান্য় বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, মৃত ২

West Bengal Coronavirus cases Update: শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর মোট সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ২৯৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৭০।

কলকাতা:  রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের  ( West Bengal Coronavirus Update) সংখ্যা গতকালের তুলনায় সামান্য বেড়েছে। তবে মৃতের সংখ্যা গতকালের মতো দুই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮। শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১০৬। গতকালের মতো এদিনও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু ঘটেছে। গত ৭ মার্চ পর্যন্ত আগের কয়েকটি দিন রাজ্যে করোনায় মৃত্যু শূন্যে নেমে এসেছিল। কিন্তু ৮ মার্চের পরিসংখ্যানে, দৈনিক মৃত এক বলে জানানো হয়েছিল। 

শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর মোট সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ২৯৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৭০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০৬। অর্থাৎ, আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা একই। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৬। রাজ্যে মৃত্য়ু হার ১.০৫ শতাংশ।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৯৪ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ।  সব মিলিয়ে রাজ্যে এখন অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ হাজার ৫৪২।এরমধ্যে বাড়িতে আইসোলেশনে থাকার সংখ্যা ১,৪৩০। হাসপাতালে চিকিৎসাধীন ১১২ জন আক্রান্ত। সেফ হোমগুলিতে কোনও করোনা আক্রান্ত নেই। 

উল্লেখ্য,   দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের আড়াইশো পার করেছে। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ১৮৪।   দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৪।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ২৬১।   

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget