এক্সপ্লোর

WB Corona Cases: করোনায় রাজ্যে নতুন আক্রান্ত বেড়ে ৮৮৪, কমল দৈনিক মৃত্যু

WB Corona Cases: দৈনিক সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৩২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, আক্রান্ত ১০২।

কলকাতা: রাজ্যে দৈনিক করোনা পরিসংখ্যানে (WB Daily COVID Update) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ (COVID-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮৪ জন। যা গতকালের তুলনায় বেশি। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট সংক্রমিত হয়েছেন ২০ লক্ষ ৮ হাজার ১৩৩ জন মানুষ (WB Total COVID Cases)। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৯৫।

বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department Bulletin) যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে (Daily COVID DEaths)। গত কাল এই সংখ্যা ছিল ৩২। তবে এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ (Recovery Rate)। ১.০৪ শতাংশে দাঁড়িয়ে মৃত্যুর হার। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২০ হাজার ৯১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা, সেখানে গত ২৪ ঘণ্টায়  নতুন করে আক্রান্ত ১৩২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, আক্রান্ত ১০২। তবে শেষ ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে জলপাইগুড়ি ও দক্ষিণ ২৪ পরগণা রয়েছে। দুই জেলায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। 

অন্যদিকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো ছাড়িয়েছে। বাড়ল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার  ৩৬৫ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭। 

আরও পড়ুন: '২ দিনে ৯৯ শতাংশ ভাইরাল লোড কমাবে', ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের জন্য আসছে ন্যাজাল স্প্রে FabiSpray

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget