এক্সপ্লোর

Cut Money Protest : 'অনেক নিয়েছ, কাটমানি ফেরত দাও' দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে ফেলল জনতা

'কাটমানি'র বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই, তারপরই পথে নামল গ্রামবাসীরা, দিকে দিকে বিক্ষোভ

কলকাতা : রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, রাজ্যজুড়ে দুর্নীতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশনও গঠন করা হয়েছে।

রাজ্য পুলিশের তরফে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে, গত ৩ থেকে ৪ বছরে বিভিন্ন থানায় জমা পড়া সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির অভিযোগের তালিকা তৈরি করতে। বিশেষ করে যেসব ক্ষেত্রে অভিযোগ জমা পড়লেও FIR দায়ের হয়নি, সেগুলিও খতিয়ে দেখা হবে। এই আবহেই এবার তৃণমূল আমলে কাটমানি নেওয়ার অভিযোগে সরাসরি রাস্তায় নামলেন সাধারণ মানুষ। একাধিক জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনা সামনে এসেছে।

দিনহাটায় পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও

কোচবিহারের দিনহাটায় আবাস যোজনায় কাটমানির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্যা দেবযানী দেবনাথের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে ১৫ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এই অভিযোগ উঠেছে দেবযানী দেবনাথের স্বামী সুব্রত বর্মনের বিরুদ্ধে। সুব্রত স্থানীয় তৃণমূল নেতা বলেই পরিচিত। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কাছ থেকে নেওয়া ‘কাটমানি’ দ্রুত ফেরত দিতে হবে।

সিতাইয়েও তৃণমূল নেতার বাড়ি ঘেরাও

একই ছবি দেখা গিয়েছে সিতাইতেও। ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলের তৃণমূল সভাপতি হলধর বর্মনের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাংলা আবাস যোজনার উপভোক্তারা। অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। কাটমানির অভিযোগ উঠেছে হলধর বর্মন এবং তাঁর স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা কণিকা বর্মনের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। ইতিমধ্যেই সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা।

কাটমানি ইস্যুতে চাপে তৃণমূল?

রাজ্যে সরকার বদলের পর তৃণমূলের আমলে কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক চাপও বাড়ছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিরুদ্ধেই এবার মানুষ সরব হচ্ছেন।                     

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget