এক্সপ্লোর

Cyclone Dana Update : উত্তাল সাগর, প্রস্তুত ঘূর্ণিঝড় আশ্রয়‌ কেন্দ্র, নবান্ন থেকে এল চূড়ান্ত সতর্ক বার্তা

সুন্দরবনের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়‌ কেন্দ্র ও স্কুলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। ব্লকে ব্লকে  শুকনো খাবার, ত্রিপল,  পানীয় জলের পাউচ মজুত রাখা হচ্ছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : কালীপুজোর আগে আবারও শিয়রে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করেছে, মঙ্গলবার থেকে টানা শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বঙ্গের উপকূলে। সুন্দরবন উপকূলে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবে কোথায় আছড়ে পড়বে  যদি তৈরি হয় ঘূর্ণিঝড় ? 

আবহাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রে জলস্তর বৃদ্ধির পাশাপাশি উত্তাল হবে সমুদ্র । বাড়বে নদীর জল। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে সতর্কবার্তা পৌঁছে গিয়েছে। সুন্দরবন উপকূলে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে 'নবান্ন' থেকে। সুন্দরবন উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইকে সতর্ক করা শুরু হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে ক্রমাগত। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং শুরু হয়েছে।

বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোনও কোনও জেলায়। কলকাতাতেও বৃষ্টি হবে, তবে বিরাট দুর্যোদের আশঙ্কা এখনও নেই।  উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। 

সোমবার সন্ধের মধ্যে সব মৎস্যজীবী ট্রলারকে উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন । মঙ্গলবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবান্ন থেকে ঘূর্ণিঝড় সতর্কতার নির্দেশ আসার পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্লককে সতর্ক করা হয়েছে। 

নবান্ন থেকে নির্দেশ,  দুর্বল বাঁধের উপর সেচ দফতরকে নজর রাখতে হবে। প্রয়োজনে উপকূলের বাসিন্দাদের নিরাপদস্থানে তুলে আনা হবে। সেজন্য সুন্দরবনের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়‌ কেন্দ্র ও স্কুলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। ব্লকে ব্লকে  শুকনো খাবার, ত্রিপল,  পানীয় জলের পাউচ মজুত রাখা হচ্ছে। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব বিভাগের সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেচ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পঞ্চায়েত দফতরের কর্মীদের।   

 

আরও পড়ুন : লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget