এক্সপ্লোর

Dengue In West Bengal : বাড়ল উদ্বেগ, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি

Dengue Symptoms : স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য। তাই দ্রুত চিহ্নিতকরণে বিশেষ জোর দিচ্ছেন চিকিৎসকরা।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির (Dengue) দুই প্রজাতি। নাইসেড (NICED) সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা (Corona) হয়েছে কি না তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে করছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য।

ডেঙ্গির জোড়া ফলা !

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যার মাঝে পরপর মৃত্যু ! বাড়তে থাকা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের মধ্যেই নাইসেড সূত্রে খবর, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। ডেঙ্গ্ ২ ও ডেঙ্গ্ ৩ সেরোটাইপ। প্রত্যেক মাসে ৪০০টি করে রক্তের নমুনা নাইসেডে পাঠায় স্বাস্থ্য দফতর। নাইসেড সূত্রে খবর, অক্টোবরে নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ রক্তের নমুনায় DENG 3 সেরোটাইপ। DENG 2 ধরা পড়েছে ৪০ শতাংশ নমুনা পরীক্ষায়। যা সেপ্টেম্বরের রিপোর্টের তুলনায় বেশি উদ্বেগজনক।

বিপজ্জনক প্রজাতি

নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরে ৩৭ শতাংশ নমুনায় মিলেছিল DENG 3 সেরোটাইপ, DENG 2 সেরোটাইপের দেখা যায় ২৭ শতাংশ নমুনায়। বিশেষজ্ঞদের মতে, DENG-3-র চেয়ে DENG 2 অনেক বেশি বিপজ্জনক। ২০১৯ সালে যখন ভয়াবহ চেহারা নেয় ডেঙ্গি, সেই বার দাপট দেখিয়েছিল DENG 2।

এবার ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়েছে। ৭৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। DENG 2 ও DENG 3-র জোড়া হানার ফলেই ডেঙ্গি ভয়ঙ্কর আকার নিয়েছে বলেছে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'একসঙ্গে যখন দুটো ভাইরাস থাকে তখন একটার অ্যান্টিবডি আরেকটির ক্ষেত্রে কাজ করে না। একবার এক প্রজাতির দ্বারা আক্রান্ত হলে যে পরে অন্য প্রজাতিতে আক্রান্ত হবে না, তার গ্যারান্টি নেই। বরং দ্বিতীয়বার আক্রান্ত হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।'

অতীতে কি করোনা ? আলাদা করে নথিভুক্ত 

এদিকে, এখন থেকে ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করছে স্বাস্থ্য দফতর। সেই রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে করোনা সংক্রমণ হয়ে থাকার জন্য কি ডেঙ্গি আক্রান্তের আচমকাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে? কতদিন পর তিনি সুস্থ হয়ে উঠছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতীতে করোনা ও এবার ডেঙ্গি হওয়ার পর কারও মৃত্যু হলে সেই তথ্যও সংগ্রহ করে মূল্যায়ন করা হচ্ছে। 

 

আরও পড়ুন- আক্রান্ত ৫১ হাজার পার ! ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget