এক্সপ্লোর

Platelet Crisis : আক্রান্ত ৫১ হাজার পার ! ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল

Dengue Update : শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে

সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পার ! ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল (Platelet Crisis)। কলকাতার একাধিক ব্লাড ব্যাঙ্কে (Blood Bank) প্লেটলেটের ভাঁড়ার শূন্য। দুর্ভোগের শিকার হচ্ছেন অন্য রোগে আক্রান্ত রোগীর পরিজনরাও।

গোদের উপর বিষফোঁড়া !

এ যেন গোদের উপর বিষফোঁড়া ! আক্রান্ত ৫১ হাজার পার ! ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আর এর সঙ্গেই, পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, এমআর বাঙুর হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার প্রায় শূন্য । কলকাতা মেডিক্যাল কলেজে ২০ ইউনিট, SSKM-এ ৪০ ইউনিট এবং আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩০ ইউনিট প্লেটলেট মজুত রয়েছে। আর এতে যে শুধু ডেঙ্গি আক্রান্তরাই সমস্যায় পড়ছেন তা-ই নয়, দুর্ভোগের শিকার হচ্ছেন অন্য রোগে আক্রান্ত রোগীর পরিজনরাও। 

রবিবার বেলা ১২টা। পরিস্থিতি যে কতটা উদ্বেজনক তা দেখা গেল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। ধরা পড়ল রোগীর পরিবারের উদ্বেগের ছবি। শুধুমাত্র শহরের সরকারি হাসপাতালগুলিতেই যে প্লেটলেটের সঙ্কট তা-ই নয়, একই ছবি বেসরকারি হাসপাতালগুলোতেও। শহরের বেসরকারি হাসপাতালগুলির মধ্যে, রবিবার সকাল ১০টা পর্যন্ত একাধিক জায়গায় দেখা যায় ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। একটির ব্লাড ব্যাঙ্কে রয়েছে ৭০ ইউনিট প্লেটলেট। কোথাও ৪, ২০, কোথাও আবার ১৮ ইউনিট প্লেটলেট মজুত। 

মা ক্যানসারে আক্রান্ত। কয়েক দিন হন্যে হয়ে ঘোরার পর মানিকতলা ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সন্ধানে আসেন এই ব্যক্তি। তিনি জানান, মা ক্যানসারে আক্রান্ত, রক্ত নেই। ৮ ইউনিট রক্ত দরকার। বিভিন্ন জায়গা ঘুরে কাগজ জমা দিয়েছে।

কলকাতা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি দেখতে গিয়ে দেখা গেল, অনেক ছোটাছুটি করে কয়েক ইউনিট প্লেটলেটের সংস্থান করতে পেরেছেন এক রোগীর আত্মীয়। তিনি বলেন, তিন দিন আগে ৬ ইউনিট দরকার ছিল। মায়ের রক্তের অসুখ। ২ ইউনিট পাওয়া গেছে। এজন্য ছোটাছুটি করতে হয়েছে। 

রাজ্যে ডেঙ্গিতে সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি এখন উত্তর ২৪ পরগনায়। সেখানকার হাসপাতালগুলিতেও প্লেটলেট সঙ্কটের একই ছবি ধরা পড়েছে। 

ব্যারাকপুর মহকুমা হাসপাতালে কোনও প্লেটলেটের ইউনিট নেই। সাগর দত্ত মেডিক্যাল কলেজ ৭ ইউনিট প্লেটলেট মজুত আছে। এদিকে, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ, বারুইপুর মহকুমা হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। 

ডেঙ্গিতে উদ্বেগজনক পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানকার, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ৬, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৪৩ ইউনিট, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ২৮ , মালদা মেডিক্যাল কলেজ ৪১ ও বহরমপুর মেডিক্যাল কলেজ ৭০ ইউনিট প্লেটলেট মজুত আছে। 

ডেঙ্গি আক্রান্ত হলে প্রতিমুহূর্তে প্লেটলেটের ওঠানামা নিয়ে দুঃচিন্তা থাকেই। সবমিলিয়ে, প্লেটলেটের সঙ্কট যেন ডেঙ্গির উদ্বেগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন ; রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি, মধ্যমগ্রামের বাদুতে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর মৃত্যু 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget