এক্সপ্লোর

Dengue : রাজ্যের গাফিলতি, তথ্য গোপনেই ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, অভিযোগ বিরোধীদের

West Bengal Dengue Cases : হুড়মুড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার।

ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন, কলকাতা : রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি (Dengue)। হুড়মুড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। এবছর এখনও পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। আর এনিয়ে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। রাজ্যের গাফিলতেই ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। তথ্য গোপন করছে সরকার। একযোগে শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা।

রাজ্যকে নিশানা বিরোধীদের

ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হওয়ার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, 'ভয়াবহ অবস্থা, কেন্দ্রীয় ফান্ড রয়েছে, রাজ্য সরকারের কোনও উদ্যোগ নেই, ডাক্তারবাবুরা লিখতে ভয় পান, ৪২ সপ্তাহে ১ লক্ষ চিহ্নিত, সবাই রক্তপরীক্ষার সুযোগ পাচ্ছে না'। কার্যত একই সুরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'পরিস্থিতি ভয়ঙ্কর, আক্রান্ত বাড়ছে। মানুষ সচেতন নয়। সরকারও সতর্ক নয়। তথ্য গোপন করা হচ্ছে। সরকারের জন্যই পরিস্থিতি ভয়াবহ হয়ে রয়েছে'।

সতর্কতার বার্তা চিকিৎসকদের

রাজনীতিও চলছে। ডেঙ্গিও বাড়ছে। আর ভয়ঙ্কর বিষয় হল, রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।  

এই মরশুমে রাজ্যে ৪৫ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। অক্টোবরের শেষ পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই সাড়ে ৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে গত সপ্তাহের খবর, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৩৮ হাজার ৮১৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শহরাঞ্চলে ২২ হাজার ও গ্রামাঞ্চলে ১৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি ও দার্জিলিং- এই ৭ জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক।

পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত জুলাই ও অগাস্ট মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, জানয়ারি থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুন- টানা কাজ করলেই ঘাড়-পিঠে ব্যথা? সমস্যা লুকিয়ে চেয়ারেই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget