এক্সপ্লোর

Padmashree: কালনার মুকুটে জোড়া পালক! পদ্মশ্রী পাচ্ছেন জ্যোতিষ দেবনাথ ও রবিলাল টুডু

West Bengal: তাঁত ও সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন কালনার জ্যোতিষ দেবনাথ ও রবিলাল টুডু ।

রাণা দাস, কালনা: পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনার মুকুটে জোড়া পদ্ম! তাঁত ও সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন কালনার জ্যোতিষ দেবনাথ ও রবিলাল টুডু ।

পুরনো ও নতুন পদ্ধতির সংমিশ্রণে তাঁর হাতেই তৈরি হয় জামদানি মসলিন শাড়ি, একটা  দেশলাই বাক্সে রাখা যায় আস্ত একটা মসলিন শাড়ি। সেই হাতেই এবার পদ্মশ্রী পুরস্কার তুলে নেবেন কালনার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ।

ছ'পুরুষ ধরে মসলিন শাড়ি বুনছেন দেবনাথ পরিবার, ৬৭ বছরের জ্যোতিষ দেবনাথ ৪৫ বছর ধরে মসলিন জামদানি শাড়ি তৈরির কাজ করে চলেছেন । কালনা পুরসভার  ৭ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা তিনি। জ্যোতিষ বাবু ৩০০ থেকে ৭০০ কাউন্টের মসলিন সুতোয় শাড়ি বুনতে পারেন। একটা শাড়ি বুনতে সময় লেগে যায় তিন থেকে ছয় মাস পর্যন্ত। তাঁর হাতে তৈরি ৭০০ পয়েন্টের আড়াই মিটার কাপড়ের ওজন হয় "৬ গ্রাম"। তাঁর শাড়ি বিশ্বের নানান প্রান্তে কদর পেয়েছে। এমনকী ইংল্যান্ড, স্পেন, ইতালি, স্কটল্যান্ডের মতো দেশেও। 

জ্যোতিষ দেবনাথ বললেন, 'পুরনো পদ্ধতিতে কাজ করলে অনেক বেশি সময় লাগে তাই নতুন ফর্মুলা তৈরি করে জামদানি শাড়ি তৈরি করা হচ্ছে। আগে মসলিন ছিল ফেব্রিক এর মধ্যে, এখন সেখানে তিনি জামদানির উপর কাজ করছেন।

এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তিনি প্রশিক্ষণও দিচ্ছেন এলাকার মানুষজনকে। তাঁর তত্ত্বাবধানে কালনার  বিভিন্ন জায়গায় বহু শিল্পী এই  মসলিন জামদানির ওপর কাজ করে আজ স্বনির্ভর হয়ে উঠেছেন। ২০১০ সালে রাষ্ট্রপতি পুরস্কারও পান তিনি।

সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন কালনা দু নম্বর ব্লকের বাদলা পঞ্চায়েতের রবিলাল টুডু। সাঁওতালি ভাষায় লেখালেখি করেন তিনি, বাইশটা বই লিখেছেন, যার মধ্যে রয়েছে প্রবন্ধ ,নাটক, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় "পারশি খাতির" তাঁর লেখা "বীর বিরসা"স্নাতক , স্নাতকোত্তর ও ইউপিএসসি সিলেবাসে রয়েছে ।

৭৭ বছর বয়সের রবিলাল টুডু সাঁওতাল ভাষায় এখনও লিখে যাচ্ছেন বই। তাঁর লেখায় ফুটে উঠেছে সাঁওতালি ভাষার উপর ভালবাসা, তাদের সংগ্রামের কথা। ২০১৫ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার, ২০২২ বঙ্গভূষণ পুরস্কার পান । 

ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন রবিলাল বাবু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই সাঁওতালি ভাষায় তার লেখালেখি শুরু হয়। ব্যাঙ্কের চাকরির অবসরের পর তাঁর লেখালেখির কাজ আরও বেশি চলতে থাকে ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget