এক্সপ্লোর

WB Tab Scam: ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ! গুরুতর অভিযোগ মালদা ও উত্তর ২৪ পরগনার স্কুলে

Malda North 24 Parganas School Tab Scam: মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

সমীরণ পাল এবং করুণাময় সিংহ , উত্তর ২৪ পরগনা এবং মালদা: জেলায় জেলায় ট্যাব-'কেলেঙ্কারি' ! মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ।  মালদার ৩ স্কুলে একাদশ-দ্বাদশের ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে! বনগাঁয় দুই স্কুলের ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি ট্যাবের টাকা।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। 

'বনগাঁয় দুই স্কুলের ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি ট্যাবের টাকা'

বনগাঁয় ট্যাবের টাকা আসেনি অনেক ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে । সমস্যায় ছাত্রছাত্রীরা , থানায় অভিযোগ জানাল স্কুল কর্তৃপক্ষ। উত্তর ২৪ পরগনার বনগাঁর কবি কেশব লাল বিদ্যাপীঠের একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর ২২ জন ছাত্র ছাত্রী একাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। তাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়েছে কি করে সেটা নিয়ে সংশয়ে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানের জন্য বনগাঁ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে স্কুলের তরফ থেকে। 

'অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি'

 বনগাঁ শক্তিগড় হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি । তাদেরও অ্যাকাউন্ট নাম্বার গুলি পরিবর্তন হয়ে গিয়েছে । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের কিছু ছাত্র ছাত্রীর একাউন্টে ট্যাবের টাকা আসেনি । অ্যাকাউন্টে নাম্বার পরিবর্তন হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে । দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয়েছে ,  ডি আই অফিসে ও থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে দাবি করেছেন। 

'অনলাইনে ক্লাস করতে সমস্যা'

 বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা না পেয়ে সমস্যা শিকার । অনলাইনে ক্লাস করতে সমস্যা হচ্ছে । নিজেদের সমর্থ্য নেই ট্যাব কেনার । দ্রুত যাতে সমাধান হয় যাতে তারা ট্যাবের টাকা পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ছাত্র-ছাত্রীরা । পুলিশ সূত্রে খবর কি করে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে গেল লিখিত অভিযোগ পাওয়ার পরে সেটাকে খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। 

 মালদার হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুরের ৩ স্কুলে ট্যাব-'কেলেঙ্কারি'!

অন্যদিকে মালদার হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুরের ৩ স্কুলে ট্যাব-'কেলেঙ্কারি'।মালদার ৩ স্কুলে একাদশ-দ্বাদশের ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে! শুধু হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলেরই ৯১জন পড়ুয়ার টাকা 'উধাও'। স্কুলের এক ক্লার্কের বিরুদ্ধেই হবিবপুর থানায় নালিশ প্রধান শিক্ষকের । জেলা স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ বাকি ২ স্কুলের প্রধান শিক্ষকের। ৩ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের জেলা স্কুল পরিদর্শকের।

সেরা শিরোনাম

লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
News Live : উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget