এক্সপ্লোর

ED Raid : রেশন বণ্টনেও বেলাগাম দুর্নীতি বাংলায় ? দু'দিনে দুই জেলার ১২ জায়গায় ED-র ম্য়ারাথন অভিযান

Ration Distribution Scam : ED সূত্রে দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে তাঁরা এক মন্ত্রীর প্রভাবশালী ঘনিষ্ঠের সন্ধান পেয়েছেন।

প্রকাশ সিন্হা, সুজিত মণ্ডল, প্রদ্যোৎ সরকার, কলকাতা ও নদিয়া : রেশন বণ্টনেও বেলাগাম দুর্নীতি বাংলায় ? দু'দিনে দুই জেলার ১২ জায়গায় ED-র ম্য়ারাথন অভিযান (ED Raid)। কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) সূত্রে দাবি, তদন্তে সন্ধান মিলেছে মন্ত্রী-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর। বাকিবুর রহমান নামে ওই ব্যবসায়ীর একাধিক ঠিকানায় হানা দেন ED-র আধিকারিকরা। ED সূত্রে দাবি, একাধিক মোবাইল ফোন-সহ প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

শিক্ষায় নিয়োগ দুর্নীতি। স্কুলে বদলিতে দুর্নীতি। পুরসভায় নিয়োগে দুর্নীতি। সমবায়ে লোনের নামে দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার। রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে ED ও CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি। তা নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য-রাজনীতি। ঠিক এমন একটা আবহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enfircement Directorate) বা ED-র দু'দিনব্যাপী ম্য়ারাথন অভিযান ঘিরে আরও এক বড়সড় দুর্নীতির ছায়া চওড়া হচ্ছে রাজ্যে। তা হল, রেশন বণ্টনে দুর্নীতি।

ED সূত্রে দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে তাঁরা এক মন্ত্রীর প্রভাবশালী ঘনিষ্ঠের সন্ধান পেয়েছেন। করোনাকালে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রায় এক বছর আগে তা নিয়ে FIR দায়ের হয়। তার তদন্তে এবার আরও তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ED। 

কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বুধবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছিল ED-র অভিযান। কোথাও তা চলে মধ্যরাত পর্যন্ত। কোথাও আবার বৃহস্পতিবারও দিনভর চলেছে ম্য়ারাথন অভিযান। ED সূত্রে খবর, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে বাকিবুর রহমান নামে এক প্রভাবশালী ব্যবসায়ীর সন্ধান পেয়েছেন তাঁরা।

ED সূত্রে দাবি, এই বাকিবুর রাজ্যের এক মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। রাইসমিলের পাশাপাশি হোটেল, বার, রেস্তোরাঁর ব্যবসা রয়েছে তাঁর। ED সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপার বাসিন্দা বাকিবুর রহমানের নানা রকম কারবার জেলায় জেলায় ছড়িয়ে। বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে বাগুইআটি, কৈখালি, দশদ্রোণ এলাকায় সাঁড়াশি অভিযান চালায় ED। বাকিবুর রহমানের রেস্তোরাঁ, বার থেকে শুরু করে ফ্ল্যাট এমনকি হোটেলে পর্যন্ত পৌঁছে যান ED-র আধিকারিকরা।

বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক দাসের ঠিকানাতেও হানা দেয় ED। বুধবার ED-র আধিকারিকরা নদিয়া জেলার ৭ জায়গায় একাধিক মিলে হানা দেন। ED সূত্রে খবর, এর মধ্যে হরিণঘাটার সাতশিমুলিয়ায় নদিয়া মডার্ন রাইস মিল এবং গাংনাপুরের আইশমালিতে NPGRM আটা মিল, দুটিরই মালিক বাকিবুর রহমান। স্থানীয় সূত্রে খবর, এর আগে আয়কর দফতরের কর্মীরাও বাকিবুরের নদিয়া মডার্ন রাইস মিলে হানা দিয়েছিলেন।

শান্তিপুরের কন্দখোলা ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় পাশাপাশি রয়েছে জিকে অ্যাগ্রো ফুড প্রোডাকশন। এবং ESSG রাইস মিল। দুটি মিলেরই মালিক জনৈক সুব্রত ঘোষ। বুধবার এই দুটি মিলেই তল্লাশি চালায় ED। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতির তদন্তে তাঁদের এই অভিযানে ৬-৭টি মোবাইল ফোন-সহ প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন- ডিয়ার লটারিতে কালো টাকা সাদা করার অভিযোগ, ২৫ জায়গায় আয়কর-তল্লাশি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget