এক্সপ্লোর

West Bengal Foundation Day: পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ দিবস পালন, বিধানসভা থেকে মিছিল BJP-র, মমতাকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর বিজেপি-র।

কলকাতা: মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে (West Bengal Foundation Day)। রাজভবনের বাইরে পিস মার্চ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। রাজভবনের ভিতরেও অনুষ্ঠান আয়োজন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। তাতে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র হয়েছে। সেই আবহেই রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালনে উদ্যোগী বিজেপি (BJP)। বিধানসভা থেকে মিছিল বার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর বিজেপি-র (Panchayat Elections 2023)। রাজভবনে আনন্দ-আয়োজনের পর মঙ্গলবার সকালে রেড রোড ধরে এগোয় বিজেপি-র মিছিল। পশ্চিমবঙ্গ দিবস পালনে বের করা হয় মিছিল। বিধানসভা থেকে বেরিয়ে সোজা রেডরোডে পৌঁছে যান শুভেন্দুর নেতৃত্বে বিজেপি-র বিধায়ক নেতারা। সেই দলে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্তরা। 

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে গতকালই রাজ্যপালকে ফোন করেন এবং চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে থাকা ২০ জুন দিনটিতে আনন্দ-আয়োজন কাম্য নয় বলে জানান। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত অসাংবিধান বলে জানিয়ে দেন। কিন্তু সেই নিয়ে মমতাকেই আক্রমণ করেন শুভেন্দু। 

আরও পড়ুন: West Bengal Foundation Day: বঙ্গভঙ্গের যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে, সেই ২০ জুনই আনন্দ-আয়োজন! পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে বিতর্ক

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "সর্দার বল্লভভাই পচেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মহাত্মা গাঁধী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মা সারদা কাউকে ক্রেডিট দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায়ের সৃষ্টিকেও অস্বীকার করেন স্বাভাবিক ভাবে আজকের ২০ জুন দিনটিতে পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, নাকি পূর্ব পাকিস্তানে থাকবে তা যে ঠিক হয়েছিল, সেটিকেও অস্বীকার করছেন। এর মাধ্যমে রাজ্যের অস্তিত্বও অস্বীকার করছেন উনি।"

শুভেন্দু আরও বলেন, "উনি আসলে বাংলাকে আলাদা দেশ মনে করেন। ক্ষমতা থাকলে আলাদা সংবিধানও বানিয়ে ফেলতেন। আগামী প্রজন্মকে তাই জানানোর দায়িত্ব রয়েছে আমাদের। আমরা অকৃতজ্ঞ নই। সেই সময় বামপন্থীরাও বাংলার ভারতভুক্তির পক্ষে সমর্থন দিয়েছিলেন। ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। ইতিহাস বিকৃত বা অপ্রাসঙ্গিক করা যায় না।"

পশ্চিমবঙ্গ দিবস বলে যে দিনটিকে ঘিরে এত আয়োজন, ১৯৪৭ সালের সেই ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপিত হলে, বঙ্গভঙ্গের পক্ষে বেশি ভোট পড়ে। ফলে দু'টুকরো হয়ে যায় বাংলা। তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এবং একটি অংশ ভারতে রয়ে যায় পশ্চিমবঙ্গ নামে। 

এর পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করে ভারত। কিন্তু সেই স্বাধীনতা অর্জিত হয় পঞ্জাব এবং বাংলা বিভাজনের মাধ্যমে। আজও সেই যন্ত্রণাময় ইতিহাস কুরে কুরে খায় শিকড় বিচ্ছিন্ন মানুষদের। ইংরেজ চলে গেলেও, তাদের টেনে যাওয়া বিভাজনের ক্ষত রয়ে গিয়েছে দগদগে হয়ে। তাই পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget