এক্সপ্লোর

DA Agitation: DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, রাজ্যের বিরুদ্ধে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

West Bengal: লোকসভা ভোটের আগে, বকেয়া DA -র দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ।

কলকাতা: ধর্মতলায় শহিদ মিনার চত্বর থেকে আচমকা DA ধর্নামঞ্চ (DA Agitation) খোলা নিয়ে বিতর্ক। আপতত স্থগিত করা হল মঞ্চ খোলার কাজ। DA-আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল সেনাবাহিনী এসে সরে যেতে বলে। রাজ্য সরকারের চাপেই এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক: ৩৭৮ দিন ধরে চলছে ধর্না। ১৬ দিন ধরে অনশন। লোকসভা ভোটের আগে, বকেয়া DA -র দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ। এরই মধ্যে শহিদ মিনার চত্বর থেকে ধর্নামঞ্চ নিয়ে খোলা চলল বিতর্ক। রবিবার সকালে আচমকা খুলতে শুরু করা হয় সংগ্রামী যৌথমঞ্চের ধর্নামঞ্চ। দুপুর গড়ানোর পর স্থগিত হয়ে যায় সেই কাজ। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্নায় বসার জন্য আগেই DA-আন্দোলনকারীদের ধর্না তুলে নিতে বলা হয় পুলিশের তরফে। এরপরেও তারা ধর্না চালিয়ে যাচ্ছিল। আর রবিবার সেই মঞ্চ খোলা নিয়ে তৈরি হয় বিতর্ক।

কী অভিযোগ?

DA-আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার সেনাবাহিনী এসে সরে যেতে বলে। রাজ্য সরকারের চাপেই এই কাজ বলেও অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্য সরকার আর্মির ওপর চাপ দিয়েছে, মানে, যেহেতু ওনারা ওখানে বসে আছেন, যেখানে মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলো তুলে দিতে পারল, আমাদেরকে কিছু করতে পারেননি। ওনার বুকে বাঁধছিল এবং মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন, তাই তোলার জন্য তৎপর হয়েছেন। আর্মি এসে বলেছে তুলে দিতে হবে। আর্মির কোনও ভূমিকা নেই এখানে, সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটিকয়েক কর্মকর্তা এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এসব হয়েছে।’’

এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ। নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন, অভিযোগ আন্দোলনকারীদের। আদালতের অনুমতিতে বকেয়া DA-এর দাবিতে ধর্না দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। তা সত্ত্বেও কেন ধর্না মঞ্চ খোলার চেষ্টা, তা নিয়ে সোমবার হাইকোর্ট দ্বারস্থ হচ্ছে তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North Bengal Weather: ফের নামবে পারদ, উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget