এক্সপ্লোর

College Admission: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল : সূত্র, কত জায়গায় করা যাবে আবেদন?

Merit List: কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমনই খবর সূত্রের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই আবেদন করে এবার রাজ্যের কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন । কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমনই খবর সূত্রের।

গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তার পরে এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কলেজে ভর্তিক ব্যাপারে রাজ্য সরকার কোনও উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সূত্র মারফৎ খবর, আগামী মঙ্গলবারই সরকার নতুন বিধি প্রকাশ্যে আনছে। সেখানে একটা পোর্টালেই গোটা রাজ্যজুড়ে ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ, কলেজে কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকমের যেসব অভিযোগ আসে, সেইসব অভিযোগ ওড়ানোর কৌশল অভিন্ন পোর্টাল। গোটা রাজ্যের যে কোনও জায়গা থেকে যে কোনও ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী ২০টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন।

রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল হলে সেটা হবে এবারই প্রথম। এর পাশাপাশি সূত্রের আরও খবর, কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। সেটাও হবে রাজ্যস্তর থেকে। অর্থাৎ, ছাত্র সংসদ, কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

এই বার্তা এই সরকারের প্রথম নয়। ২০২২-এও ভেবেছিল, কিন্তু 'তীরে এসে তরি' ডোবার মতো শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করতে পারেনি। ২০২৩ সালে তো সিদ্ধান্ত হয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল।

এবার অবশ্য রাজ্য সরকার শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগামী মঙ্গলবার এ ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে ছাত্র ভর্তির ক্ষেত্রে বারবার যে অনিয়মের অভিযোগ উঠছিল তা এড়ানো যাবে বলে মনে করেন শিক্ষাবিদরা।  

ভোট-পর্বের মধ্যেই এবার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE Uchcha Madhyamik Result 2024) ফল। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget