এক্সপ্লোর

WB New Chief Secretary: রাজ্য প্রশাসনে ফের রদবদল, নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা, রাজ্যপালের সরানো নন্দিনী হলেন স্বরাষ্ট্রসচিব

West Bengal Government: এর আগে, বি পি গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে। 

কলকাতা: সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন বি পি গোপালিকা। রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। এর আগে, বি পি গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দফতরের প্রধান সচিবের পদে। তারও আগে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন নন্দিনী। তাঁকে স্বারষ্ট্রসচিব করা হল এবার। (WB New Chief Secretary)

১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় তাঁকে নিযুক্ত করা হল। ৩১ ডিসেম্বরই মেয়াদ শেষ হরিকৃষ্ণের। সেই দিনই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে গোপালিকার নিযুক্তির কথা জানানো হল। বুধবার মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। এর আগে, রাজ্যের পরিবহণ, প্রাণীসম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব ছিলেন গোপালিকা। স্বরাষ্ট্রসচিবও ছিলেন। তাঁকে এবার মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল। (West Bengal Government)

আপাতত যা খবর পাওয়া গিয়েছে, ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মুখ্যসচিবের পদে থাকবেন গোপালিকা। তার পর তাঁর মেয়াদ বাড়ানোও হতে পারে, যেমন এ বছর জুনেই কার্যকালের মেয়াদ ছ'মাসের জন্য বাড়ানো হয় দ্বিবেদীর। বিষয়টি নিয়ে গুঞ্জন চলাকালীনই এ নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, আরও ছ'মাসের জন্য দ্বিবেদীর কার্যকালের মেয়াদ বাড়াতে চেয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্র অনুমোদন দেয়নি।

আরও পড়ুন: WB State Day: পয়লা বৈশাখ বাংলা দিবস! রাজ্য সঙ্গীত নিয়েও নয়া নির্দেশিকা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কাকে নিয়োগ করা হবে, সেই নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রসচিব হিসেবে নন্দিনীকেই নিয়োগ করা হয়। পাশাপাশি পাহাড় সংক্রান্ত বিষয়ের প্রধান সচিবও হলেন তিনি। পর্যটন দফতরের প্রধান সচিব হিসেবেও আগের মতোই কাজ চালিয়ে যাবেন। মোদিনীপুর ডিভিশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও আগে থেকেই রয়েছে নন্দিনীর হাতে।

১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী। বাম আমলেও রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তৃণমূলের আমলেও তার অন্যথা হয়নি। সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হয়ে আসার পর রাজভবনেও গুরুত্বপূর্ণ পদ পান নন্দিনী। রাজ্যপালের প্রধান সচিব হন। কিন্তু রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি থেকে নবান্নের সঙ্গে উপহার বিনিময়, পর পর ঘটনাক্রমে তাঁর দিকে আঙুল তোলেন রাজ্য বিজেপি-র নেতারা। নন্দিনী রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন বলেও দাবি করা হয়। তার পরই নন্দিনীকে সরিয়ে দেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
Annapurna Portal: অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?
Rath Yatra 2026: ৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
Sebaashray: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল,
সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল, "অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ.."

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget