এক্সপ্লোর

CV Ananda Bose : 'বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে', ই-মেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি !

West Bengal Governor : জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল। তবে, এই ধরনের হুমকি এই প্রথম নয়।

রুমা পাল,কলকাতা : রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি ! ই-মেলে রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। হুমকি মেল পাওয়ার পরই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়। এনিয়ে গভীর রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের জরুরি বৈঠক হয়েছে বলে খবর সূত্রের। বাড়ানো হয়েছে লোকভবনের নিরাপত্তা। সিভি আনন্দ বোসের নিরাপত্তায় কলকাতা পুলিশ ও সিআরপিএফ। প্রসঙ্গত, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল। তবে, এই ধরনের হুমকি এই প্রথম নয়। এর আগেও একাধিকবার হুমকি বার্তা এসেছে। এরই মধ্যে আবার রাজ্যপাল জানিয়েছেন, তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন। তিনি আত্মবিশ্বাসী যে, বাংলার মানুষই তাঁকে রক্ষা করবেন। 

'রাজভবনে (পড়ুন লোকভবন) বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন।' গত নভেম্বর মাসে রাজ্যপালের উদ্দেশে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণ ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। 

সম্প্রতি SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই প্রেক্ষিতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের রাজভবনে না রাখে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভাল জিনিস পশ্চিমবাংলায় কোনওদিন দেখতে পাবেন না।"  সত্য সামনে আনতে জনসাধারণের জন্য রাজভবনের দরজা খোলা রেখেছিলেন রাজ্যপাল। একেবারে CRPF, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে ডেকে এনে লোকভবনে তল্লাশি অভিযান চালান তিনি। এরপরই লোকভবন সূত্রে খবর পাওয়া যায়, একাধিক জামিন অযোগ্য ধারায় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলা করেন রাজ্যপাল। যার পাল্টা আইনজীবী মারফত সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। পুলিশকে চিঠিতে কল্যাণ আর্জি জানান, 'তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখা হোক।' 

এই ইস্যুতে রাজ্যপালের পদক্ষেপের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, "রাজ্যপাল ঠিকই করেছেন। কারণ, রাজভবনের (পড়ুন লোকভবন) বাইরে পুরো নিরাপত্তার দায়িত্ব ও সিসি টিভি কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনও ঝোপে-ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন পড়ুন লোকভবন) দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলি নিয়েছেন, রাজভবনের মর্যাদা...সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য।"

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget