এক্সপ্লোর

Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

বিকেল ৫টা থেকে ইডেনে রয়েছে বিশেষ অনুষ্ঠান। ড্রোন শো, বাজি প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।   


ঝিলম করঞ্জাই, কলকাতা : পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। মহালয়া তিথিতেই উৎসবের আনন্দে মাতবে কলকাতার ইডেন গার্ডেন।  রেড রোড সেজে উঠেছে বর্ণাঢ্য সাজে।  বিকেল ৫টা থেকে ইডেনে রয়েছে বিশেষ অনুষ্ঠান। ড্রোন শো, বাজি প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।   

ইডেন উদ্যানে রাজ্য সরকারের আয়োজিত মা দুর্গার আবাহনের অনুষ্ঠানে একযোগে বাজবে তিন হাজার ঢাক। শোনা যাবে সমবেত উলুধ্বনি। হবে শঙ্খধ্বনি। তিন হাজার ড্রোনের রঙিন আলোর খেলা দেখবে কলকাতা। এভাবেই মেগা ইভেন্ট দিয়ে শুরু হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো।  পারফর্ম করবেন কলকাতা ও মুম্বইয়ের নামিদামি শিল্পীরা। তার আগে রেড রোড থেকে হবে শোভাযাত্রা।  

এরই মধ্যে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি। শনিবার ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল প্রয়োজন অনুযায়ী বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছে।  ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। তবে হাওড়ার দিক থেকে স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোড হয়ে পোস্তাগামী পণ্যবাহী গাড়িকে ছাড় দেওয়া হতে পারে।                      

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকাতেও পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত হবে। এজেসি বোস রোডের ডি এল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশ ছাড়াও হসপিটাল রোড, কুইন্সওয়ে, সহ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে। বন্ধ রাখা হতে পারে ক্ষুদিরাম  বসু রোড বা অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোস্তা পাল সরণি বা কিংসওয়ে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল।  গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি বা রেড রোড, গুরু নানক সরণি বা মেয়ো রোড এবং ডাফরিন রোডে পার্কিংয়ে নিয়ন্ত্রণ থাকবে।  কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিবাদি-বাগমুখী বাস ও মিনিবাসের রুট বদল করা হবে। দক্ষিণ কলকাতা থেকে আসা বাসগুলিকে পরিস্থিতি অনুযায়ী ঘুরিয়ে দেওয়া হতে পারে।  দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম কলকাতা থেকে হাওড়াগামী বাস ও মিনিবাসের ক্ষেত্রেও একাধিক বিকল্প রুট ঠিক করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড,   দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।                   

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Advertisement

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget