এক্সপ্লোর

রাজ্য হবে জঞ্জালমুক্ত! কাল থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’, এই কাজ করলেই কড়া ব্যবস্থা, জানালেন অগ্নিমিত্রা

রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে এই সব নিয়ম ছিলই, সেই বিষয়েই নতুন করে সচেতন হওয়া, নিয়ম প্রণয়ন এর উদ্দেশ্য।

কলকাতা : রাজ্যের পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর করতে বড় উদ্যোগ নিল সরকার। আগামী ৩০ মে থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় এই অ্যাপ পরিষেবা চালু করা হবে। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানালেন, প্রথম তিন মাস প্রত্যেককে জানা-বোঝা-শেখার সুযোগ দেওয়া হবে। এটি নতুন কোনও নিয়ম নয়। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে এই সব নিয়ম ছিলই, সেই বিষয়েই নতুন করে সচেতন হওয়া, নিয়ম প্রণয়ন এর উদ্দেশ্য।

  • ‘স্বচ্ছ অ্যাপ’ - এর মাধ্যমে পুর এলাকায় পরিষ্কা্র-পরিচ্ছন্নতা নিয়ে সব নিয়ম-কানুন জানতে পারবেন সাধারণ মানুষ।
  • পাশাপাশি পুর পরিষেবা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে।
  • রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে অ্যাপে আপলোড করেই অভিযোগ দায়ের করা যাবে।
  • শহরবাসীর অভিযোগ দ্রুত নিষ্পত্তির দিকেও নজর থাকবে প্রশাসনের।

এছাড়াও শহরকে পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেছে রাজ্য। যেখানে-সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানা করা হবে। তবে তার আগে সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। তিনমাস সকলকে সচেতন হওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থাও। 

 মন্ত্রী অগ্নিমিত্রা পালের পরামর্শ , স্বচ্ছতা , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়ি থেকেই সচেতন হতে হবে। Reusable waste ও single-use waste আলাদা করতে হবে।  মন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) জানান, আগামী আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ প্রথম তিন মাস ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য উৎসাহিত করা হবে। এই লক্ষ্যেই প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ' স্বচ্ছ, স্মার্ট ও আধুনিক বাংলার পথে আরও এক নতুন পদক্ষেপ — ‘স্বচ্ছ’ অ্যাপের শুভ সূচনা। পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রাস্তা, নিকাশি, আবর্জনা কিংবা নাগরিক পরিষেবার সমস্যা — সবকিছুই এবার আপনার হাতের মুঠোয়।' 

এই উদ্যোগ শুধু একটি অ্যাপ নয়, বরং মানুষকে সঙ্গে নিয়ে গড়ে তোলা এক নতুন দায়িত্ববোধের যাত্রা। উন্নত বাংলা গড়তে সরকারের পাশাপাশি প্রয়োজন সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণও।
আসুন, সবাই মিলে প্রযুক্তির সাহায্যে গড়ে তুলি আরও স্বচ্ছ, সুন্দর ও আধুনিক বাংলা।

সরকারি প্রচার অভিযান শেষ হওয়ার পর, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুর আইন অনুযায়ী যত্রতত্র নোংরা ফেললে কড়া জরিমানা করা শুরু হবে।

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget