এক্সপ্লোর

GB Syndrome: হঠাৎই অসাড় হচ্ছে হাত-মুখ! আর কী কী উপসর্গ থাকছে? রাজ্যে ফের 'গিয়ান ব্যারে'র হানা

পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়ারিয়ায় আক্রান্ত হয় সে। তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল। আচমকা অসাড় হতে শুরু করে দুই পা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শিবপুরের এক নাবালক বিরল 'গিয়ান ব্যারে' সিনড্রোমে আক্রান্ত, চিকিৎসাধীন.
  • ডায়রিয়া সেরে ওঠার পর দুই পা অসাড় হতে শুরু করে বালকটির.
  • ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন কাজ না করায় রক্তরস পরিবর্তনের চিকিৎসা চলছে.
  • স্বাস্থ্যের অবনতি হলে কথা, খাবার এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়.

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ফের 'গিয়ান ব্যারে'র হানা। GB সিনড্রোমে আক্রান্ত শিবপুরের বালক। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস সেভেনের ওই ছাত্রের। 

মাস কয়েকের বিরতির পর, রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের। এবার GB সিনড্রোমে আক্রান্ত শিবপুরের ১১ বছরের এই বালক। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ২ সপ্তাহের উপর ভেন্টিলেশনে রয়েছে সে।

পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়ারিয়ায় আক্রান্ত হয় সে। তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল। আচমকা অসাড় হতে শুরু করে দুই পা। এরপরই ধরা পড়ে, ক্লাস সেভেনের এই ছাত্রের শরীরে হানা দিয়েছে 'গিয়ান ব্যারে'।                       

জানা যাচ্ছে, এই রোগে আক্রান্ত হলে অসাড় হয়ে যায় দুটি হাত, মুখ, শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ। চলে যায় কথা বলার ক্ষমতা, খাবার ক্ষমতা। চিকিৎসকরা জানান যে ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন কাজ করেনি। এখন একমাত্র চিকিৎসা শরীরের সমস্ত রক্তরস বদলে ফেলা। চিকিৎসকদের অনুমান, এই ছাত্রের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমনের পথ ধরে শরীরে হানা দিয়েছে GB সিনড্রোম। তিন দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত রস।                

চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুণে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল GB সিনড্রোমে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। একই সময় আমাদের রাজ্যেও একাধিক GB সিনড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মেলে। যার মধ্যে তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ান ব্যারে সিনড্রোমের হদিস মিলল একজনের শরীরে।

কিন্তু, কী এই 'গিয়ান ব্যারে' সিনড্রোম? যার আতঙ্ক ফের জাঁকিয়ে বসছে বাংলাতেও। চিকিৎসকরা বলছেন, GB সিনড্রোম আসলে 'অটোইমিউন ডিসঅর্ডার'। যা ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত হানে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন রোগী। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়। একে একে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে। চলে যায় কথা বলার শক্তি। দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি। শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা দেখা যায়। 

চিকিৎসকরা বলছেন, যে কোনও বয়সেই এই রোগ হতে পারে। উপসর্গ থাকলে EMG এবং নার্ভ কনডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে 'গিয়ান ব্যারে' সিনড্রোম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget