এক্সপ্লোর

Omicron: ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন, নতুন অ্যাডভাইসরি রাজ্য স্বাস্থ্য দফতরের

Omicron Variant: দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর।

কলকাতা: ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। উৎসবে মেতে উঠতে তৈরি রাজ্যবাসী। এরই মধ্যে বড়দিনের আগে নতুন অ্যাডভাইসরি রাজ্য স্বাস্থ্য দফতরের। 

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যিক। জোড়া ভ্যাকসিন নিয়ে বেরনো উচিত। শারীরিক দূরত্ব বিধি মেনে চলুন। এড়িয়ে চলুন বড় ধরনের জমায়েত।’

এদিকে, ওমিক্রন হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট। নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR। ওমিক্রন আক্রান্ত কি না, তার ইঙ্গিত মিলবে এস জিন অনুপস্থিত থাকলে। কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে এই নতুন RT-PCR টেস্ট হবে। পরীক্ষার জন্য আনা হচ্ছে বিশেষ কিট।

অন্যদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।

এরই মধ্যে দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮।  ১৭ তম রাজ্য হিসেবে এবার উত্তরাখণ্ডেও  মিলল ওমিক্রন আক্রান্তের সন্ধান।

সারা বিশ্বে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৮৪ হাজার ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার ৩৯। করোনার পাশাপাশি ওমিক্রন নিয়েও বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget